1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় ইটের ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার - Khulnar Khabor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস

কয়রায় ইটের ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬২ বার শেয়ার হয়েছে

মোঃফয়সাল হোসেন, কয়রা প্রতিনিধি|| খুলনার কয়রায় ইট পরিবহন করা ট্রলির ধাক্কায় রিজিয়া নামে এক পথচারী নিহত ।সোমবার (২৪ ফেব্রুয়া‌রি) বিকা‌ল সাড়ে চারটার দিকে উপ‌জেলার কালনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত রি‌জিয়া (৬৫) উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবা‌ড়ি গ্রা‌মের আঃ ম‌জিদ গাজীর স্ত্রী।

কয়রা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসাধীন অবস্থায় রাত আটটার দি‌কে তি‌নি মারা যান। এ সময় বাজা‌রে কাঁচামাল ব্যবসায়ী ম‌দিনাবাদ গ্রা‌মের আবু বকর গাজী (৫৮) নামে আরও একজন আহত হয়ে এক‌টি ক্লি‌নি‌কে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে।
মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে কয়‌রা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. সু‌জিত বৈদ্য ব‌লেন, গুরুতর আহত অবস্থায় বিকা‌লে রোগীটি হাসপাতা‌লে ভ‌র্তি হয়। তার পা ও হাত ভে‌ঙে যায়। আমরা সর্বাত্নক চেষ্টা ক‌রে‌ছি। রাত আটটার দি‌কে তি‌নি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বি‌কেল সড়ে চারটার দি‌কে কয়রা উপ‌জেলা সদর থে‌কে এক‌টি ট্রলি বেপরোয়া দ্রুত গ‌তি‌তে চাঁদআলীর দি‌কে যাওয়ার সময় কালনা আমি‌নিয়া কা‌মিল মাদ্রাসার পা‌শের রাস্তা দি‌য়ে একজন বৃদ্ধা ম‌হিলা সড়‌কের উপর উঠ‌লে পিছন দিক থেকে ট্রলির ধাক্কায় পাকা রাস্তার উপর পড়ে যায়। ট্রলির ধাক্কায় তি‌নি সড়‌কের উপর প‌ড়ে গে‌লে তার মাথায় আঘাত ও শরী‌রের উপর দি‌য়ে পিছ‌নের চাকায় চাপা দিয়ে যায় । এছাড়া ওই সময় ট্রলি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পা‌শের কাঁচামাল বি‌ক্রেতা আবু বকর গাজী‌ ট্রলির আঘাতে আহত হয়। স্থানীয়রা তা‌দের‌কে তাৎক্ষ‌ণিক হাসপাতা‌লে পাঠান এবং ঘাতক ট্রলিটি আট‌কি‌য়ে রা‌খেন।
নিহ‌তের ছেলে আমিরুল ইসলাম জানান, তার মা গতকাল কালনা মাদ্রাসার মাহ‌ফিল শুন‌তে এক আত্মী‌য়ের বা‌ড়ি গি‌য়ে‌ছি‌লেন। বিকা‌লে ফেরার প‌থে কয়রা-পাইকগাছা প্রধান সড়‌কে উঠ‌লে পিছন থে‌কে ট্রলি ধাক্কা দেয়। নিহ‌তের চার মে‌য়ে ও দু‌টি ছে‌লে র‌য়ে‌ছে।
কয়রা থানার অ‌ফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক ব‌লেন, দুর্ঘটনায় একজন বৃদ্ধা মারা গে‌ছেন। ট্রলি জব্দের পাশাপা‌শি চালক পাইকগাছা উপজেলার রাড়ূলি গ্ৰামের কৃষ্ণপদ দাসের ছেলে দেবদাসের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।