1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় বৃষ্টি হলেই রাস্তায় পানি, চলাচলে দুর্ভোগ - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু 

কয়রায় বৃষ্টি হলেই রাস্তায় পানি, চলাচলে দুর্ভোগ

  • প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫২ বার শেয়ার হয়েছে

ওয়ালিউল্লাহ বাহার || খুলনার কয়রা উপজেলা সদর ইউনিয়নের হাইস্কুল মোড় হতে ৪ নং কয়রা সরকারি পুকুর পাড় প্রায় আড়াই কিলোমিটার রাস্তা সংস্কার কাজ বন্ধ থাকায় বৃষ্টি হলে রাস্তায় পানি জমে চলাচল চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসি।

ঐ এলাকায় ঘুরে দেখা গেছে, রাস্তাটি সংস্কার করার জন্য পুরাতন পিচের ঢালাই তুলে নতুন করে কার্পেটিং শুরু করে তপন ট্রেডার্স। রাস্তায় খোয়া দিয়ে চেপে রেখে চলে যায় ঠিকাদার। কাজ বন্ধ থাকায় অনেক জায়গার খোয়া উঠে তৈরী হচ্ছে খানা-খন্দ। এই রাস্তা দিয়ে প্রতিদিন ৪ নং কয়রা, ৫ নং কয়রা, ৬ নং কয়রা, ৩ নং কয়রা উত্তর বেদকাশি ইউনিয়নের সাধারণ কয়েক হাজার মানুষ চলাচল করে।

স্থানীয় এক মুদি দোকানদার বলেন, রাস্তাটা সংস্কার করার জন্য বহু দিন খোয়া দিয়ে রেখেছে; কাজ হয়না। দোকানে থাকা বিভিন্ন মালামালে বাতাসে উড়ে রাভিষ পড়ছে, খাওয়ার জন্য অনুপযোগী হচ্ছে।

স্থানীয় আরেক বাসিন্দা বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে আমাদের ছোটো, ছোটো ছেলে-মেয়েরা স্কুলে যায়। রাস্তার রাভিষ উড়ছে তার কারণে অসুস্থ হয়ে পড়ছে। আমাদের দাবি রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ হলে ভালো হতো।

কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, আমাদের ছাত্র-ছাত্রীরা সহ এলাকার সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাফেরা করে। রাস্তাটা সংস্কার কাজ বন্ধ থাকায় দিন, দিন চলাচলে অনুপযোগী হয়ে উঠছে। রাস্তাটি সংস্কার করে দিলে সবাই উপকৃত হবে। রাস্তাটি সংস্কার কাজের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৭ লক্ষ টাকা।

অত্র ওয়ার্ডের ইউপি সদস্য জী এম মিজানুর রহমান কোহিনুর বলেন, রাস্তাটির সংস্কার কাজ বন্ধ থাকায় এলাকার সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরী হচ্ছে।

কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এস এম লুৎফর রহমান বলেন, রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য আমরা চেষ্টা করছি। আশা করছি, খুব দ্রুত কাজ শুরু হবে।

বিষয়টা নিয়ে কথা হয় উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী (এলজি ইডি) দারুল হুদার সঙ্গে। তিনি বলেন ঠিকাদার অর্থনৈতিক সংকটের কারণে তার কাজটি বাতিল করা হয়েছে। দ্রুত সময়ের ভিতরে অন্য ঠিকাদারের মাধ্যমে কাজটি শেষ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।