1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হওয়ায় সত্যানন্দ দত্তকে সংবর্ধনা প্রদান - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু 

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হওয়ায় সত্যানন্দ দত্তকে সংবর্ধনা প্রদান

  • প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৪ বার শেয়ার হয়েছে

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি|| গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হওয়ায় সত্যানন্দ দত্তকে সংবর্ধনা প্রদান করা হয়। ১৭ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় শ্যামনগর হরিতলা মন্দির প্রাঙ্গণে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সত্যানন্দ দত্তকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু পরিষদ, জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু কল্যাণ ফাউন্ডেশন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণুপদ মন্ডল এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য এম.এম আশেক-ই-ইলাহী মুন্না, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সাতক্ষীরা জেলা যুগ্ম-আহবায়ক অমিয় রায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনা জেলার যুগ্ম-আহবায়ক নীলোৎপল নিলয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শ্যামনগর উপজেলা শাখার সভাপতি এ্যাভোকেট স্বপন কুমার মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বাবুলাল মন্ডল প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতুয়া সংঘের সভাপতি কৃষ্ণ নন্দ মুখার্জী, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যাপক আবু সাঈদ, শ্যামনগর সদর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুর সবুর, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক হাফিজ আল আসাদ কল্লোল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সদস্য সচিব উৎপল কুমার মন্ডল প্রমুখ।

সংবর্ধনা সভায় বক্তারা যশোরেশ্বরী কালী মন্দিরকে সার্বজনীন ও নকিপুর হরিতলা মন্দিরকে কেন্দ্রীয় মন্দির সহ বিভিন্ন মন্দির এবং মহা শ্মশানের উন্নয়ন কল্পে অনুদানের সহায়তা আবেদন করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।