1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষীকী উদযাপন - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু 

খুলনায় ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষীকী উদযাপন

  • প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৫ বার শেয়ার হয়েছে

মহরম হাসান মাহিম || শিক্ষা-অধিকার-প্রগতি-এর পতাকা বাহী দেশের শিক্ষার্থীদের পক্ষে সকল যৌক্তিক আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে খুলনায় কেক কাঁটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে নগরীর শিববাড়িস্থ বাংলাদেশ পুস্তক সমিতির অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর ও জেলার আয়োজনে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, খুলনা মহানগরের সভাপতি সাব্বির রহমান শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জিহাদুল ইসলাম ইউসুফ। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, খুলনা জেলা’র সভাপতি রাজু হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটি’র সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম শুভ।

এসময় আরও বক্তব্য রাখেন,গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি জি এম আজিজুল ইসলাম, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক জি এম রোকনুজ্জামান, গণঅধিকার পরিষদ খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হাসান রাজ,যুব অধিকার পরিষদ খুলনা জেলার সভাপতি মইনুল ইসলাম লিটন, বাংলাদেশ খেলাফত মজলিশ খুলনা জেলার সভাপতি আরিফুল ইসলাম কাসিম, যুব অধিকার পরিষদ, খুলনা মহানগরের সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, খুলনা মহানগর যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আজিজ রুবেল, তরিকুল ইসলাম, রুবাইয়া জাহান উর্মি, ওমর ফারুক, আরাফাত হোসেন, ফারদিন আহমেদ, সালেহ উদ্দিন চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন,তাজউদ্দিন,আবির,সোবহান,ফারহানসহ খুলনা জেলা ও মহানগর ছাত্র অধিকার পরিষদের দুই-শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সার্বিক তত্ত্বাবধায়ন করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, খুলনা মহানগরের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন মুন্না ও খুলনা জেলার সাধারন সম্পাদক জাহেদ আহম্মেদ রুবেল। আলোচনা সভায় অতিথিরা বলেন, ২০১৮ সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের জন্ম। জন্মের শুরু থেকেই শিক্ষার্থীরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে। আজ ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। এখনও তাদের দোসরা আশেপাশে আছে। তাদের প্রতিহত করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

অতিথিরা আরো বলেন, শুরু থেকেই শিক্ষার্থীরা আমাদের পাশে রয়েছে। আগামীতে যুক্তিসঙ্গত সকল দাবি আদায়ে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের পাশে থাকবে। কেক কাটা ও আলোচনা সভা শেষে খুলনা মহানগরীতে আনন্দ র‍্যালি ও শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।