1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বুড়িগোয়ালিনীতে সুন্দরবন দিবস উদযাপন র‍্যালি ও আলোচনা সভা - Khulnar Khabor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত ৫০ কোটির কয়রা-কাশিরহাটখোলা সড়কে ধস: কাজ শেষ হতে না হতেই বেহাল দশা যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে হাজতির মৃত্যু খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বুড়িগোয়ালিনীতে সুন্দরবন দিবস উদযাপন র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১০ বার শেয়ার হয়েছে

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি|| সাতক্ষীরার শ্যামনগরে জাঁকজমকপূর্ণ ভাবে বিশ্ব সুন্দরবন দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ব সুন্দরবন দিবসে সুন্দরবনকে দূষণমুক্ত রাখা, জীববৈচিত্র্য রক্ষা করা এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবীতে আলোচনা সভা, স্কুলের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি, বনজীবি ইয়ুথ টিম, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সবুজ সংহতি ও পরিবেশ ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন।

বেসরকারি উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ) এর সহায়তায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বনবিভাগ, সাতক্ষীরা রেঞ্জের মো. হাবিবুল আলম, বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ট্যুরিস্ট পুলিশ সাতক্ষীরা জোনের এসআই সুজিত সরকার, সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ‘র সভাপতি মাহমুদা পারভীন, বারসিক এর যুব সংগঠক স.ম ওসমান গনী, ইয়ুথনেট এর মো. ইমাম হোসেন, যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির সদস্য মো. শামীম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করে যোগ দেন, সিএনআরএস, কোডেক, সিডিও ইয়ুথ টিম, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস), ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস ও প্রেরণা।

এসময় বক্তারা বলেন, সুন্দরবন মায়ের মতন। সুন্দরবনকে আমাদের রক্ষা করতেই হবে। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে সুন্দরবন আমাদের উপকূলীয় অঞ্চল কে আগলিয়ে রাখে। এই বন ধ্বংস হোক আমরা চাই না। যারা সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংসের সাথে জড়িত, তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। হরিণ শিকারী ও চোরাকারবারি দের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উপস্থিত সকলেই একবাক্যে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন দিবস যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায় এবং বেসরকারি সংগঠন গুলোর পাশাপাশি সরকারি যেন মহা আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপন করে, এমনটাই দাবি জানান।

এর আগে অতিথিবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, শিক্ষার্থী সহযোগে একটি বর্ণাঢ্য র‍্যালি নীলডুমুর এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, এসএসএসটি বুড়িগোয়ালিনী ইউনিটের সহ-সভাপতি ওবায়দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক সবুজ বিল্লাহ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।