1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সভাপতি আবুল কালাম, সম্পাদক পলাশ শিকদার - Khulnar Khabor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত ৫০ কোটির কয়রা-কাশিরহাটখোলা সড়কে ধস: কাজ শেষ হতে না হতেই বেহাল দশা যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে হাজতির মৃত্যু খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সভাপতি আবুল কালাম, সম্পাদক পলাশ শিকদার

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৮ বার শেয়ার হয়েছে

শেখ মোঃ নাসির উদ্দীন,খুলনা|| ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলহাজ্ব কে এম বিল্লাল হোসেন বলেন, সকল উন্নয়ন ও অগ্রগতির কর্ণধার শ্রমজিবী মানুষকে বঞ্চিত করে দেশের কাংখিত উন্নয়ন কখনোই সম্ভব হবেনা।

শ্রমিকদের ঘামকে পূজি করে এক শ্রেণীর মানুষ রাতারাতি আঙ্গুল ফুলে বটগাছে পরিনত হয়েছে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না থাকায় শ্রমজীবি মানুষ আজও অধিকার বঞ্চিত।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বিকাল ৪ ঘটিকায় পাওয়ার হাউস মোড়স্থ আইএবি কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা আয়োজিত মজলিসে শুরার অধিবেশন ও নগর সম্মেলন’২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি এস এম আবুল কালাম আজাদ এবং নগর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খান এর সঞ্চালনায় নগর সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভায় আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মুফতি আমানুল্লাহ, সিনিয়র সহ- সভাপতি শেখ মো: নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইমরান হোসেন মিয়া, মোঃ আবু গালিব, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, যুব নেতা মোঃ আব্দুর রশিদ, আব্দুস সবুর,

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আলহাজ্ব নজরুল ইসলাম, মো: দেলোয়ার, ইব্রাহিম খলিলুল্লাহ, পলাশ শিকদার, মোহাম্মদ লিটন খান, শাহিন, মকবুল, ফজলুর রহমান, আশরাফুল আলম, মাও: রশিদ আহম্মদ, মাও: খলিলুর রহমান, রেজাউর করিম রনি, গাজী আল আমিন, শাখাওয়াত, আ: মান্নান সরদার, আফজাল, আনিছুর রহমান, শফিকুল ইসলাম, ডা: আয়নাল, আলহাজ্ব কাওছার, ফারুক, শিমুল ব্যাপারী, ওহিদ ফকির প্রমুখ।

বক্তব্যে প্রধান অতিথি আরো বলেন, ইসলামী শ্রমনীতি আদর্শের আলোকে দেশ পরিচালিত না হওয়ায় রাজনৈতিক নিপিড়ন থামছে না। সর্বত্র আল্লাহ ভিরু নেতা নির্বাচিত করতে হবে। তিনি আরো বলেন ইসলামের নিতী আদর্শ অনুযায়ী দেশ পরিচালিত না হওয়ায় এখনও সর্বোত্ত দুর্ণিতী, সন্ত্রাস ও মাদকের ছড়াছড়ি। এমতাবস্থায় একটি উন্নত কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া দেশের শান্তি, মানবতার মুক্তি সম্ভব নয়।
বিশেষ অতিথি মুফতী আমানুল্লাহ বলেন, ইসলামী শ্রমনিতী প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। শ্রমিকরা তাদের শ্রমের ন্যায্য অধিকার পাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বোগতির বাজারে শ্রমিকদের যে পারিশ্রমিক দেয়া হয় তাতে সংসার চলেনা। তিনি বলেন দেশের ক্ষমতা ও রাজনৈতিক অধিপত্য প্রতিষ্ঠার লড়াই দ্রশ্যমান। যার বলি হচ্ছে সাধারণ শ্রমিকরা।

এজন্য পীর সাহেব চরমোনাইর নেতৃত্রে ইসলামী শ্রমনিতী প্রতিষ্ঠা সংগ্রামে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।
সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে এইচ এম আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার, মোহা. আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ পলাশ শিকদারের নাম ঘোষণা করেন ও শপথ বাক্য পাঠ করান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।