1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কে সি সি ২৪ নং ওয়ার্ড যুব অধিকার পরিষদের আহ্বায়ক আসাদুজ্জামান মিঠুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ - Khulnar Khabor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত ৫০ কোটির কয়রা-কাশিরহাটখোলা সড়কে ধস: কাজ শেষ হতে না হতেই বেহাল দশা যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে হাজতির মৃত্যু খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

কে সি সি ২৪ নং ওয়ার্ড যুব অধিকার পরিষদের আহ্বায়ক আসাদুজ্জামান মিঠুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৪ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || নগরীর নিরালা কাঁচা বাজার মোড়ে ৬ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় একদল দুর্বৃত্তরা সদর থানার আওতাধীন ২৪ নং ওয়ার্ড যুব অধিকার পরিষদের, আহ্বায়ক আসাদুজ্জামান মিঠুন কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে।

পরবর্তীতে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকা জনক দেখে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে। পরবর্তীতে সিটি মেডিকেল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তাররা চিকিৎসা দিতে পারবে বলে আশ্বস্ত করে কিন্তু তিন ঘন্টা কালক্ষেপণ করেও চিকিৎসা দিতে ব্যর্থ হলে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এই হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য সদর থানার অফিসার্স ইনচার্জের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এই ঘটনার প্রেক্ষিতে সদর থানার ওসির দায়িত্ব অবহেলা ও হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল ৭ ই ফেব্রুয়ারি শুক্রবার নগরীর ময়লাপোতা মোড় থেকে সদর থানা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় যা খুলনা সদর থানার সামনে এসে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন নগর গনঅধিকার পরিষদের সভাপতি বেলাল হোসেন, সাধারন সম্পাদক এসকে রাশেদ ও নগর যুব অধিকার পরিষদের সভাপতি তাজুল, সাধারণ সম্পাদক সাজিদ, সাংগঠনিক সম্পাদক আজিজ রুবেল, নগর ছাত্র অধিকার পরিষদের সম্রাট, রবি,অভি, তামিম, মেহেদি, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি লিটন, সহ সভাপতি ইমরান,সেলিম, লিয়াকত সহ সদর থানা যুব নেতৃবৃন্দ। এ সময় বক্তারা তাদের বক্তব্য বলেন সদর থানার মতো গুরুত্বপূর্ণ একটি থানার ওসি তার দায়িত্বে অবহেলার কারণে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের গ্রেফতার করা সম্ভব হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে । অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।