1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন - Khulnar Khabor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত ৫০ কোটির কয়রা-কাশিরহাটখোলা সড়কে ধস: কাজ শেষ হতে না হতেই বেহাল দশা যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে হাজতির মৃত্যু খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৮ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া || কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন , বাংলার মাটিতে কোন  ষড়যন্ত্রকারী বেশিদিন টিকে থাকতে পারেনি,

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ জাতীয় নির্বাচনকে গুরুত্ব না দিয়ে সংস্কারের নামে সময়ক্ষেপণ করছে। সংস্কার যদি করতেই হয় তাহলে  নির্বাচিত সরকার সংস্কার করবে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব  সুষ্ঠ  অবাধ সর্বজন গ্রহণযোগ্য  একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে বিএনপিকে ওয়ান ইলেভেনের মত মাইনাস টু ফর্মূলা করবে তাহলে তাদের এই দুঃসাহসকে এদেশের জনগণ দাঁতভাঙা জবাব দেবে। তিনি আরও বলেন, বাংলাদেশের নতুন দল গঠন হলে আমরা তাদেরকে স্বাগত জানাই কিন্তু দল গঠনের নামে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পাঁয়তারা করলে তা মেনে নেওয়া হবে না।

তিনি আরো বলেন, আ’লীগের  অনেকে পালিয়ে গেলেও সবাই পালিয়ে যায়নি। তারা বিগত দিনে যে লুটপাট করেছে সে টাকা দিয়ে এলাকায় থেকে স্থানীয় ভাবে বিভেদ করার চেষ্টা করছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফাকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে ব্যাপক ভাবে পৌঁছাতে হবে। এ সময় দেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে সব ধরনের বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি গতকাল  বিকেলে দিঘলিয়া   ইউনিয়ন বিএনপি’র বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কোনো অপপ্রচার রুখতে পারেনি বলে জানান।
তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বেই নিরাপদ আগামীর বাংলাদেশ ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। বিশেষ অতিথি
জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু,   জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক যুগ্ম-আহবায়ক জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম , দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক  ,শেখ আব্দুর রশিদ, এনামুল হক সজল, যুগ্ন আহবায় শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, শেখ মোসলেম উদ্দিন, মোল্লা বিল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, শেখ মোসলেম উদ্দিন, আবুল কালাম আজাদ, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ওয়াহিদুজ্জামান রানা, আবেদ মোল্লা, কুদরতে ইলাহি স্পিকার উপজেলা আহবায়ক,আব্দুল কাদের জনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সেতারা বেগম সাধারণ সম্পাদক জেলা মহিলা দল, গাজী মনিরুল ইসলাম,
দিঘলিয়ায় ইউনিয়ন  বিএনপি’র আহবায়ক  ডাঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাসেদ করিম জুয়েলের সঞ্চালনায় বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়েবুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, জেলা কৃষক দলের সদস্য সচিব শেখ আবু সাঈদ,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদ,নাজমুল শাকিব মিন্টু, আমিন আজাদ জাসাস সাধারন সম্পাদক, মোল্লা কবিরুল ইসলাম কৃষক দলের সভাপতি, আবু সাঈদ , রিনা পারভীন, প্রমূখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।