1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ - Khulnar Khabor
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত ৫০ কোটির কয়রা-কাশিরহাটখোলা সড়কে ধস: কাজ শেষ হতে না হতেই বেহাল দশা যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে হাজতির মৃত্যু খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৮৫ বার শেয়ার হয়েছে

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা প্রতিনিধি ||
হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দক্ষিন খুলনার পাইকগাছায় দুই সহস্রাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম্যান,দৈনিক ইত্তেফাক যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

খুলনার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা বিএনপির সভাপতি ডা.আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য,যশোর-৬ আসনের (কেশবপুর) ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন আজাদ, পাইকগাছা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বিএনপির নেতা শাহাদাত হোসেন ডাবলু,সেলিম রেজা লাকি,মোস্তফা মোড়ল,সন্তোষ কুমার দে,তুষার কান্তি মন্ডল,স ম নজরুল ইসলাম,আনোয়ারুল ইসলাম,শহিদুল ইসলাম,আকিজ উদ্দিন,বাবুল মোড়ল,এসএম মোস্তাফিজুর রহমান পারভেজ,মোঃশফিউল ইসলাম হাজরা, আবুল কাশেম হাজরা,শেখ খায়রুল ইসলাম, অলিউল ইসলাম,তপন পাল প্রমুখ।এদিকে নতুন কম্বল পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করেন শীত কাতর মানুষ আনন্দ প্রকাশ করেন।আনোয়ার আলদীন বলেন,শীত-দুর্যোগ-দু:সময়ে আমরা এই অঞ্চলের অসহায় দুস্থ মানুষদের নিয়মিত সাধ্যমতো সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি।রমজানে মাসব্যাপী তিন শতাধিক গরিব অসহায় মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হচ্ছে । এই অঞ্চলের রাস্তাঘাট উন্নয়নে আমরা সাধ্যমতো ভূমিকা পালন করছি । মসজিদ, মাদ্রাসা,হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে । সুপেয় পানির অভাব দূর করতে কয়েকটি গ্রামে,বাজারে ডিপ টিউবওয়েল বসানো হয়েছে ।প্রতিটি কল‍্যানমূলক কাজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়াকেফহাল রয়েছেন।তার দিক নির্দেশনা ও বিশেষ সুনজর রয়েছে ।এইসব কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে যারা সর্বাত্মক সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।সকলের জন্যে দোয়া কামনা করেন তিনি।

আনোয়ার আলদীন বলেন,শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। কপিলমুনি-পাইকগাছা এলাকায় অসহায়,দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি।এই এলাকায় দরিদ্র মানুষের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।তিনি লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্যে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।আবুল হোসেন আজাদ বলেন,উন্নয়নের রোডম্যাপে অবহেলিত পাইকগাছা-কয়রাকে সংযুক্ত করতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এই অঞ্চলে আনোয়ার আলদীনের কর্মকাণ্ড প্রশংসনীয় ।তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্যে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

ডাঃ আব্দুল মজিদ বলেন,পাইকগাছা-কয়রার উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি আমাদের জন্য প্রেরনার পাথেয়। আনোয়ার আলদীনের মাধ্যমে আমরা উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ড অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।তাকে আমরা এই অঞ্চলের সকলে ভালোবাসি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।