1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
জামায়েত ইসলামী বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখা আমীর-এর পূজা মন্দির পরিদর্শন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

জামায়েত ইসলামী বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখা আমীর-এর পূজা মন্দির পরিদর্শন

  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৩৮৪ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুরে জামাত ইসলামী বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার আমীর বরেণ্য শিক্ষাবীদ অধ্যাপক মুক্তার আলী সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন ও কুশল বিনিময় করেন।

শনিবার (১২ অক্টোবর-২৪) দুপুরে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন ও মঙ্গলকোট ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন তিনি।বিদ্যানন্দকাটি ইউনিয়নের বিদ্যানন্দকাটি-মঙ্গলকোট সার্বজনীন দূর্গা মন্দির,হাড়িয়াঘোফ কালীতলা সার্বজনীন দুর্গা মন্দির ও হাড়িয়াঘোফ ঘোষপাড়া সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শনের পর মঙ্গলকোট বাজার সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন।জামাত ইসলামী বাংলাদেশ ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন সেক্রেটারী আন্দুল অহিদ জানান, মঙ্গলকোট ইউনিয়নে মঙ্গলকোট বাজার সার্বজনীন দূর্গা মন্দির,মঙ্গলকোট চৌধুরীবাড়ি সার্বজনীন দূর্গা মন্দির, কন্দর্পপুর সার্বজনীন দূর্গা মন্দির,পাথরা সার্বজনীন দূর্গা মন্দির ও বড়েঙ্গা মাগুরখালী সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন শেষে যতোদূর পারা যায় আমরা পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করবো।উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নন্দদুলাল বসু-এর সভাপতিত্বে এবং জামাত ইসলামী বাংলাদেশ ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের সেক্রেটারী আন্দুল অহিদ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামাত ইসলামী বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার আমীর, কেশবপুর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বরেণ্য শিক্ষাবীদ মুক্তার আলী। বক্তব্য রাখেন, জামাত ইসলামী বাংলাদেশ ইউনিয়ন পেষাজীবি সভাপতি সাজ্জাত হোসেন, সাধারণ সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা রেজাউল ইসলাম, সমাজকলয়াণ সম্পাদক অধ্যাপক তাজাম্মুল ইসলাম প্রমূখ।

এসময় সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, জামাত ইসলামী বাংলাদেশ কেশবপুর পৌর সভাপতি অধ্যাপক তবিবুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন সভাপতি মাঃ মশিয়ার রহমান, ইউনিয়ন পেষাজীবি সংগঠনের সভাপতি এ্যাডঃ অজিয়ার রহমান, যুব জামাতের উপজেলা সভাপতি খমিনিসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধীক নেতাকর্মী।
এছাড়া বিদ্যানন্দকাটি ইউনিয়ন পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন ঘোষ, সহ-সভাপতি দেবদাশ ঘোষ, গোপাল চন্দ্র ঘোষ, সহ-কোষাধ্যক্ষ সমর দেবনাথ ও কমিটির নেতৃবৃন্দসহ ভক্ত বৃন্দ।

এরপর মঙ্গলকোট বাজার সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি ডাঃ তৃপ্তি রায়ের সভাপতিত্বে এবং মন্দির কমিটির প্রদান পৃষ্ঠপোষক ও মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ হালদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুরে জামাত ইসলামী বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার আমীর বরেণ্য শিক্ষাবীদ অধ্যাপক মুক্তার আলী। এসময় নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক বাসুদেব দাস, সহ-সাধারণ সম্পাদক ডাঃ শৈবাল রায়, বাংলাদেশ জামাত ইসলামের এলাকা সমন্নয়ক ওয়ালিউল্লাহ বাহারসহ জামাত ইসলামী বাংলাদেশ মঙ্গলকোট ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।