1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় এমইউজে'র বিক্ষোভ সমাবেশ - Khulnar Khabor
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি দৌলতপুরে যুবদল নেতা রাসু হত্যা ; ইসমাইল আটক কেশবপুরে সমাজে পিছিয়ে পড়া শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে এমপি’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ খুলনা মফস্বল প্রেসক্লাব সভাপতি”শাহীন”জেলা পর্যায় পুরস্কৃত হওয়ায় সংগঠনের পক্ষ্য থেকে অভিনন্দন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের বিতর্কিত কমিটি, তদন্তে শ্রম দপ্তর মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নিম্নমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুকুতে শিশুরা কেশবপুরে হত দরিদ্র মহিলাদের মাঝে ৫০টি ছাগল বিতরণ করেন এমপি মোক্তার আলী ঝিকরগাছায় সেবা’র উদ্যোগে ৭০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ শহীদ মিনারে রাকিব খুন: তদন্তে এলো চাঞ্চল্যকর তথ্য মোল্লাহাটে ভিজিএফের চাল বিতরণে ওজনে কম দেওয়ার অনিয়মের অভিযোগ কেশবপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফকিরহাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত তেরখাদায় বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রতিনিধিদের মাঝে ইফতার ( খেজুর ) বিতরণ তেরখাদায় আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত খুলনার দৌলতপুরে যুবদল নেতা রাসিকুল আনাম রাসুকে গুলি করে হত্যা যশোর জেলা পরিষদের প্রশাসক হলেন দেলোয়ার হোসেন খোকন যশোরে রিকশাচালককে হত্যা করে রিকশা ছিনতাই পবিত্র লাইলাতুল কদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক মহিমান্বিত রাত

খুলনায় এমইউজে’র বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী গণমাধ্যমে কাংখিত পরিবর্তন আসেনি দাবি করে বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন বলেছেন, ফ্যাসিবাদের দোসররা পুনরায় মিডিয়া হাউজগুলোতে আধিপত্য কায়েম করেছে।

সাংবাদিকদের ওপর নিবর্তনমূলক নানা ঘটনা প্রমাণ করে মিডিয়া নিয়ে দলদাস গোষ্ঠীর চক্রান্ত শেষ হয়নি। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয় ধরে রাখতে এবং এর সুফল পৌঁছে দিতে খুলনার সাংবাদিক সমাজ অতীতের মতো রাজপথের তীব্রতর আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত আছে।

শনিবার সকালে খুলনা প্রেসক্লাবের সম্মুখে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এমইউজে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণ, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালা কানুন বাতিল, আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য প্রথক শ্রম আদালত স্থাপন এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পূনর্বহালসহ ২১ দফা দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করে।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এমইউজের নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান, সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, সাবেক নির্বাহী সদস্য খলিলুর রহমান সুমন, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান এরশাদ আলী, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক জিয়াউস সাদাত, দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার আমিরুল ইসলাম ও এম এ জলিল, বাংলা নিউজ-২৪ ডট কমের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, দৈনিক খুলনা গেজেটের আনিস উদ্দিন, দৈনিক রূপালী বাংলাদেশ এর বিশেষ প্রতিনিধি মো: মনিরুজ্জামান মোড়ল, নিউজ পোর্টাল স্বাধীন প্রতিদিন প্রকাশক ও সম্পাদক আজাদুল হক আজাদ, জাগো খুলনার নির্বাহী সম্পাদক জি এম রাসেল, দৈনিক গ্রামের কাগজ এর ব্যুরো প্রধান রাজু আহমেদ, দৈনিক খুলনার সহকারী সম্পাদক মো: মোজাহিদুর রহমান, এশিয়ান টেলিভিশনের সাইফুল্লাহ তারেক, জুলাই আন্দোলনের সংগঠক মিনান মুসফিক, মানবাধিকার কর্মীর শেখ ফারুক ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের সিনিয়র সদস্য খুলনা গেজেটের এস এম মাহবুবুর রহমান, সময়ের খবরের মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, একুশে টিভির আশরাফুল ইসলাম নূর, দৈনিক আমার দেশ এর কামরুল হোসেন মনি ও সেলিম গাজী, আতাহার হোসেন জোয়ার্দার, এম এ আজিম, দৈনিক মানবজমিনের গাজী মাকুল উদ্দিন, ডিবেট সদস্য জামাল উদ্দিন, দৈনিক প্রবাহের রায়হান, খুলনা গেজেটের মোঃ রাহমাতুল্লাহ, প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।