1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দাকোপে জিয়াউর রহমান পাপুলের দিনব্যাপী গণসংযোগ - Khulnar Khabor
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি দৌলতপুরে যুবদল নেতা রাসু হত্যা ; ইসমাইল আটক কেশবপুরে সমাজে পিছিয়ে পড়া শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে এমপি’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ খুলনা মফস্বল প্রেসক্লাব সভাপতি”শাহীন”জেলা পর্যায় পুরস্কৃত হওয়ায় সংগঠনের পক্ষ্য থেকে অভিনন্দন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের বিতর্কিত কমিটি, তদন্তে শ্রম দপ্তর মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নিম্নমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুকুতে শিশুরা কেশবপুরে হত দরিদ্র মহিলাদের মাঝে ৫০টি ছাগল বিতরণ করেন এমপি মোক্তার আলী ঝিকরগাছায় সেবা’র উদ্যোগে ৭০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ শহীদ মিনারে রাকিব খুন: তদন্তে এলো চাঞ্চল্যকর তথ্য মোল্লাহাটে ভিজিএফের চাল বিতরণে ওজনে কম দেওয়ার অনিয়মের অভিযোগ কেশবপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফকিরহাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত তেরখাদায় বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রতিনিধিদের মাঝে ইফতার ( খেজুর ) বিতরণ তেরখাদায় আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত খুলনার দৌলতপুরে যুবদল নেতা রাসিকুল আনাম রাসুকে গুলি করে হত্যা যশোর জেলা পরিষদের প্রশাসক হলেন দেলোয়ার হোসেন খোকন যশোরে রিকশাচালককে হত্যা করে রিকশা ছিনতাই পবিত্র লাইলাতুল কদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক মহিমান্বিত রাত

দাকোপে জিয়াউর রহমান পাপুলের দিনব্যাপী গণসংযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৮৫৭ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর || ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল শুক্রবার ২৪ শে অক্টোবর ২০২৫ দিনব্যাপী দাকোপ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

এ সময় তিনি এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। রাতে তিনি দাকোপের ধোপাদী সর্বজনীন শ্যামা কালী মন্দিরে দীপাবলি (শ্যামাকালী পূজা) উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।
গণসংযোগকালে দাকোপের গণমানুষের উদ্দেশ্যে জিয়াউর রহমান পাপুল বলেন,হিন্দু মুসলিম ভাই ভাই ,মিলে মিশে গড়তে চাই-এ শ্লোগানকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই। আমরা বাঙ্গালী জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী। আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী। তিনি বলেন,আমি এ এলাকার মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে চাই। সম্প্রীতির বন্ধন যত দৃঢ় হবে এলাকার উন্নয়ন ও অগ্রগতি তত সহজ হবে।
তিনি সকাল থেকে সুতারখালী গ্রামে গণসংযোগ শেষে দারুল উলুম মাদ্রাসা ও লিল্লাহ বোডিং মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আলীর পিতার কবর জিয়ারত করেন। পরে তিনি নলিয়ান বাজার ও সুতারখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। সন্ধ্যায় তিনি কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজারে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। রাতে দীপাবলি (শ্যামাকালী পূজা) উপলক্ষে ধোপাদী সর্বজনীন শ্যামা কালী মন্দিরের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। স্থানীয় সবুজ সাথী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি উত্তম মন্ডল। কমিটির সাধারন সম্পাদক অনিমেষ মিস্ত্রীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, শাকিল আহমেদ দিলু, জি.এম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাফুর রহমান পাইলট, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনো, দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম, চালনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সানা,দাকোপ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী ফয়সাল আলম, আবু মুছা গাজী, আবুল বাসার, শাহীন খান, হাবিবুল্লাহ তারেক, মেহেদী হাসান, রফিক গাজী, মফিজুল ইসলাম, মো: মনা, তাপস মন্ডল, কামরুল প্রমূখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।