1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নগরীরতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করেন - মনা - Khulnar Khabor
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি দৌলতপুরে যুবদল নেতা রাসু হত্যা ; ইসমাইল আটক কেশবপুরে সমাজে পিছিয়ে পড়া শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে এমপি’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ খুলনা মফস্বল প্রেসক্লাব সভাপতি”শাহীন”জেলা পর্যায় পুরস্কৃত হওয়ায় সংগঠনের পক্ষ্য থেকে অভিনন্দন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের বিতর্কিত কমিটি, তদন্তে শ্রম দপ্তর মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নিম্নমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুকুতে শিশুরা কেশবপুরে হত দরিদ্র মহিলাদের মাঝে ৫০টি ছাগল বিতরণ করেন এমপি মোক্তার আলী ঝিকরগাছায় সেবা’র উদ্যোগে ৭০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ শহীদ মিনারে রাকিব খুন: তদন্তে এলো চাঞ্চল্যকর তথ্য মোল্লাহাটে ভিজিএফের চাল বিতরণে ওজনে কম দেওয়ার অনিয়মের অভিযোগ কেশবপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফকিরহাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত তেরখাদায় বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রতিনিধিদের মাঝে ইফতার ( খেজুর ) বিতরণ তেরখাদায় আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত খুলনার দৌলতপুরে যুবদল নেতা রাসিকুল আনাম রাসুকে গুলি করে হত্যা যশোর জেলা পরিষদের প্রশাসক হলেন দেলোয়ার হোসেন খোকন যশোরে রিকশাচালককে হত্যা করে রিকশা ছিনতাই পবিত্র লাইলাতুল কদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক মহিমান্বিত রাত

নগরীরতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করেন – মনা

  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনা মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, বাংলাদেশে যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধন বিরাজ করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে নতুন শাড়ি বিতরণই তার স্পষ্ট প্রমাণ।

তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন—“বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, এদেশে যারা জন্মগ্রহণ করেছেন তারাই প্রকৃত বাংলাদেশি নাগরিক, সবার সমান অধিকার রয়েছে।”

শনিবার সকালে নগরীর শ্রীশ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নববস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি অতীতের মতো কোনো ফ্যাসিবাদী রাজনীতির সাথে নেই, বরং শান্তিপূর্ণ পরিবেশে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই দলের লক্ষ্য।

তারেক রহমানের ৩১ দফার দিক তুলে ধরে মনা বলেন, প্রতিটি পরিবারে একটি ফ্যামিলি কার্ড চালু হবে, যার মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল সংগ্রহ করা যাবে। পাশাপাশি হেলথ কার্ডের মাধ্যমে সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়া হবে।

তিনি ’৭১ সালের অপকর্মের সঙ্গে জড়িত ব্যক্তিদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, যারা লুটপাট ও ধর্ষণের মতো অপরাধ করেছে, তারাই এখন বেহেশতের টিকিট বিক্রি করার চেষ্টা করছে—জনগণকে এদের থেকে সাবধান থাকতে হবে।

তিনি মন্দির রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীতলাবাড়ি মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক বদরুল আনাম খান ও খুলনা মহানগর পূজা ফ্রন্টের সভাপতি ডা. প্রদীপ দেবনাথ।

এছাড়া অনুষ্ঠানে সুজনা, জলি, মেশকাত আলী, মাহাবুবউল্লাহ শামীম, আসাদুজ্জামান লিটন, হাবিবুর রহমান হাবিব, আবু সাঈদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।