1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আ’লীগ নিষিদ্ধের প্রশ্নে আপনারা ছাত্রদের হাইকোর্ট দেখাবেন না : মিঠু - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

আ’লীগ নিষিদ্ধের প্রশ্নে আপনারা ছাত্রদের হাইকোর্ট দেখাবেন না : মিঠু

  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৬৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

মঙ্গলবার বিকেল পাঁচটায় নগরীর শিববাড়ি মোড় থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল নিয়ে খুলনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা মোড় ঘুরে শিববাড়ি এসে মিছিল শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ওয়াহিদ অনি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগরের অন্যতম সংগঠক এস এম আরিফুর রহমান মিঠু।
তিনি বলেন, ‘আজ যে হামলা হয়েছে, এটা শুধু হাসনাতের ওপর না, এই হামলা জুলাই অভ্যুত্থানের ওপর হয়েছে। আমরা দেখেছি, জুলাই অভ্যুত্থানের ৯ মাস অতিবাহিত হয়ে গেলেও এই সরকার প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলিউশন ঘোষণা করতে পারেনি।’

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের কিসের ভয়? আপনারা আ’লীগ নিষিদ্ধ করতে পারেন না। পুরো বাংলাদেশ আপনাদের ওপর সমর্থন সরিয়ে নিতে বাধ্য হবে, যদি না আওয়ামী নিষিদ্ধ করতে না পারেন।

আ’লীগ নিষিদ্ধের প্রশ্নে আপনারা ছাত্রদের হাইকোর্ট দেখাবেন না। যদি অতি দ্রুত আওয়ামী নিষিদ্ধ না করেন এবং প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলিউশন ঘোষণা না করেন; তাহলে ছাত্র জনতা জুলাইয়ের মতো আবারও আন্দোলনে নামবে।’

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি, এম এন মৈলাম রনি, আজিজুল খান আরমান, মনিরুল ইসলাম মনির, শহিদুল ইসলাম বাবু, মোহাম্মদ জসিম খান, জয় জয় বৈদ্য, রুমি রহমান আজাদ, আখি, রাফসান, আরমান, নাজমুল, ফাহিম, সাইফুল্লাহ, নিহা, নন্দিনী, জাকিয়া, ইমন, শাম্মী, ফারহানা, সরিফুল ইসলাম, মিজান, কাওসার আলী শামীম, আব্দুর রহিম, আব্দুস সালাম, নয়ন চৌধুরী, ইব্রাহিম, রুহুল, জাহিদ, সালাউদ্দিন, ওয়ালিদ খান, গোফরান খান, ফয়সাল শেখ, রাফসান ওশান, প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।