1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে রূপদিয়ায় জামায়াত সন্ত্রাসীদের তান্ডবখোলা আকাশের নীচে ১৪ পরিবার, ওদের চোখেমুখে এখনো আতঙ্কে - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ।

যশোরে রূপদিয়ায় জামায়াত সন্ত্রাসীদের তান্ডবখোলা আকাশের নীচে ১৪ পরিবার, ওদের চোখেমুখে এখনো আতঙ্কে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২০৯ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোরের রূপদিয়া মধ্যপাড়ার ১৪ পরিবারের সদস্য ওরা। গত চারদিন অবস্থান করছেন খোলা আকাশের নীচে। ১৩ এপ্রিল সকালে কোনোকিছু বুঝে ওঠার আগেই তাদের বাড়িঘরে হামলা ভাংচুর মারপিট লুটপাট করে স্থানীয় জামায়াতের সন্ত্রাসীরা।

তাদের আশ্রয়স্থল কেড়ে নেয়ার হিংস্র থাবায় মানুষরুপি হায়েনাদের হামলায় ওরা আজ সর্বস্বান্ত। ওদের ক্ষতি পোষাবে কে? এমন প্রশ্ন ওই এলাকার সর্বত্র।ভাঙা বাড়িঘরের সামনে মাথায় হাত দিয়ে বসে থাকা একদল হতদরিদ্র মানুষের করুণ আর্তি সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের। ঘটনায় জড়িতদের দ্রুত আটক ও শাস্তির দাবি তাদের।

একইসাথে স্থায়ীভাবে বসবাসের পরিবেশ তৈরিতে সরকারের ওপর মহলের হস্তক্ষেপ চেয়েছেন তারা। হামলা ও বাড়িঘর ভাংচুরের শিকার হয়ে খোলা আকাশের নীচে বাস করা ওই ১৪টি পরিবারের পাশে দাঁড়াতে তাৎক্ষণিকভাবে জেলা বিএনপির নেতৃবৃন্দ।

তাদের দাবি, বাড়িঘর ভাংচুর করে তাদের ১০ লক্ষাধিক টাকার আসবাবপত্রের ক্ষতি করা হয়েছে। প্রচন্ড রোদে তাদের খুবই কষ্ট হচ্ছে। দ্রুত বাড়িঘর ঠিক করে বসবাস উপযোগী করে দেয়ারও জোর আহ্বান জানিয়েছেন তারা।পুলিশের পক্ষে বলা হয়েছে আটক অভিযান চলমান রয়েছে। ঘটনায় জড়িতদের যেকোনো উপায়ে দ্রুত আটকের আওতায় আনা হবে।

সরেজমিনে গেলে ভুক্তভোগীরা ঘটনার কারণ, কারা জড়িত, পেছনে কারা রয়েছেন এমন নানা বর্ণনা দেন এবং যার যার জায়গা থেকে এর প্রতিকার দাবি করেন।গতকাল ওই এলাকায় গিয়ে ঘটনার ব্যাপারে নানা তথ্য পাওয়া যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কর্তা মিলন হোসেন, চান্দু মিয়া, ইসমাইল হোসেন, রাজিয়া সুলতানা, রাজু আহমেদ, বাদশা হোসেন, সিদ্দিক হোসেন, আয়নাল হোসেন, তাজ আহাম্মেদ, হৃদয় মাহমুদ, আব্দুল মান্নান, জোহরা বেগম, আনসার আলী, শরিফুল ইসলাম ও সালমা খাতুনের সাথে কথা হয় এ প্রতিবেদকের। তাদের সবার বক্তব্য একই রকম। তারা জানান, তাদের ওপর চরম বর্বরতা চালানো হয়েছে। তারা দিন আনেন দিন খান, কেউ চালান ইজিবাইক, কেউ চালান ভ্যান, কেউ কাজ করেন চাতালে, কেউ ক্ষেত খামারে। বর্তমান তারা এবং আগে তাদের বাবারা এখানে ৫০ বছর ধরে বসবাস করছেন কাঁচা ঘর তৈরি করে। মিলনের দাদা তাদের পূর্বসুরী আব্দুল হামিদ ৫০ বছর আগে মৌখিক চুক্তিতে ৩০ হাজার টাকায় ৩২ শতক জমি কেনেন। রূপদিয়া মৌজার ৪০৫ ও ৪০০ দাগে একই এলাকার জনাব আলী মোড়লের কাছ থেকে ওই জমি নিয়ে ভোগদখলে আসেন। আর জনাব আলী মোড়ল শিশির বাবুর কাছ থেকে বিনিময় করে ভারত থেকে এদেশে আসেন।

শিশির বাবু জমি বিনিময়ে করে ভারতে চলে যান। বিপরীতে জনাব আলী এ দেশে আসেন। জনাব আলী মোড়লের কাছ থেকে নিয়ে সেই থেকে ভোগ দখলে আছেন এই ১৪ টি পরিবার। অথচ বর্তমানে তঞ্চকতাপূর্ণ কাগজপত্র তৈরি করে এলাকার খবির খাঁ ও তার লোকজন এই ৩২ শতকের মধ্যে ৩০ শতক জমি নিজেদের দাবি করে বিভিন্ন সময় নানা হুমকি ধামকি হম্বিতম্বি করতে থাকেন। একপর্যায়ে ১৩ এপ্রিল দুর্বৃত্তদের সাথে নিয়ে তাদের ওপর হামলা করে তাদের নিঃস্ব করেছেন।

আবু সাঈদ ও মানিক নামে দু’জনকে সামনে এনে নানামুখি প্রতারণা করে তাদের উচ্ছেদ চেষ্টা করছেন। তারা দ্রুত তাদের ওপর চলা হামলার প্রতিকার, হামলায় জড়িতদের দ্রুত আটক, কঠিন শাস্তি এবং বিরোধীয় জায়গায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেয়ার জন্য দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।মিলন হোসেন অভিযোগ করেন, পাপিয়া নামে এক প্রসূতিসহ কয়েক নারীকে মারপিট করা হয়েছে। চার দিনের এক শিশুকে কোল থেকে তুলে নিয়ে মাটিতে ছুড়ে ফেলা হয়েছে।

যেকোনো মূল্যে জমি থেকে তাদেরকে বিতাড়িত করতে এই ভাঙচুর চালানো হয়েছে।ক্ষতিগ্রস্ত সুফিয়া বেগম জানিয়েছেন, রূপদিয়া মধ্যপাড়ায় ৫০ বছরের বেশি সময় ধরে তারা ১৪টি পরিবার বসবাস করছে। জমিটি দখলে নিতে খবির গং হামলা চালিয়েছে।

তাদের বাড়িঘর ভাংচুরের পাশাপাশি সবকিছু লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ এলেও কোনো ব্যবস্থা নেয়নি।ভুক্তভোগী সালমা খাতুন জানান, হামলাকারীদের লাঠির আঘাতে বেশ কয়েকজন নারী আহত হয়েছেন।

ঘরে থাকা ফ্রিজ, টিভি ভাঙচুর করা হয়। কয়েক লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা।শরিফুল ইসলাম নামের অপর ভুক্তভোগী জানিয়েছেন, হামলাকারীদের এলোপাতাড়ি মারপিটে তাদের অনেকে আহত হয়েছেনঅপরদিকে হামলার খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, ওখানে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। জামায়াতের রাজনীতির সাথে জড়িতরা এই কাজ করেছেন বলে ভুক্তভোগীরা তাকে জানিয়েছেন।

তবে, তিনি জানান, কোনো রাজনৈতিক দল এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করেনা। তিনি ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ ব্যাপারে কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত কাজী বাবুল হোসেন গণমাধ্যমের সামনে জানিয়েছেন, হামলার পর পুলিশ কয়েক দফা ঘটনাস্থলে গিয়েছে। মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। আসামি আটকে অভিযান চলমান রয়েছে। দ্রুতই জড়িতরা আটক হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।