1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনার জাতিসংঘ পার্কের পলাশ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু 

খুলনার জাতিসংঘ পার্কের পলাশ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২১৮ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর ||খুলনার জাতিসংঘ পার্কের ভিতর ইজিবাইক চালক পলাশ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

খুলনার জাতিসংঘ পার্কের ভিতর ইজিবাইক চালক পলাশ হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

ভিকটিম পলাশ শেখ একজন ইজিবাইক চালক। ভিকটিমের সাথে আসামীদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। গত রবিবার ৬ এপ্রিল ২০২৫ রাত অনুমান সোয়া ৮টায় কেএমপি খুলনার খুলনা সদর থানাধীন জাতিসংঘ পার্কের ভিতরে আসামীরা ভিকটিম এর সাথে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট করে এবং এক পর্যায়ে তার পেটে ছুরি দিয়ে আঘাত করে ভিকটিমের নারিভুড়ি বের করে দেয়। পরবর্তীতে ভিকটিমকে স্থানীয় লোকজন ও তার চাচা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ভিকটিম তার চাচার কাছে আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে। ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ৭ এপ্রিল ২০২৫ সকাল সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেন।

এ সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে কেএমপি, খুলনার সদর থানায় আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।  উক্ত হত্যার বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি ছায়া তদন্ত অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১০ এপ্রিল২০২৫ রাত ১০টায় র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, পলাশ হত্যা মামলার ১ নং প্রধান পলাতক আসামী ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র‌্যাব-১০ (সিপিসি-৩) এর সহায়তায় ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকা হতে পলাশ হত্যা মামলার প্রধান পলাতক আসামী ফাহিম (১৯), পিতা-ভুট্ট, সাং-ফেরিঘাট, দেবেনবাবু রোড, টিনসেড বস্তি, থানা-সোনাডাঙ্গা, জেলা-কেএমপি খুলনা’কে গ্রেফতার করে।

পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে কেএমপি খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।