1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন - লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম - Khulnar Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন – লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম

  • প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩৪২ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি||বাগেরহাটের মোংলায় বাসন্তী পূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। একইসঙ্গে তিনি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের দিগরাজ, বুড়বুড়িয়া ও চাঁদপাই ইউনিয়নে কাইনমারীর বাসন্তী পূজা ঘুরে ঘুরে এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন তিনি।

এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা কালে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি। এবছর আগের চেয়ে আরও বেশি উৎসব মুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব পালিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, আপনাদের পাশে থাকার। তাই আপনারা আপনাদের ধর্মীয় উৎসব গুলো নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পালন করবেন। যদি কেউ কোনো সমস্যা সৃষ্টি করে তাহলে তাকে প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

এ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির আহ্বায়ক স,ম ফরিদ, যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তুম আলী, সদস্য সচিব মান্নান হাওলাদার, স্থানীয় বিএনপি নেতা আবু হোসেন পনি ও বাবুল হোসেন রনি প্রমূখ।

সবশেষে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম’সহ তার সঙ্গে থাকা নেতৃবৃন্দ বাসন্তী পূজা কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।