1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কনসার্ট ও সুধী সমাবেশ,কে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছে মহানগর বিএনপি - Khulnar Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কনসার্ট ও সুধী সমাবেশ,কে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছে মহানগর বিএনপি

  • প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৩৯ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর ||সবার আগে বাংলাদেশ স্বাধীনতা কনসার্ট ১১ এপ্রিল২৫

‘বিদেশী সংস্কৃতি বর্জন করুণ, দেশি সংস্কৃতি ধারণ করুন’ স্লোগানকে সামনে রেখে আগামী ১১ এপ্রিল খুলনা জেলা স্টেডিয়ামে সবার আগে বাংলাদেশ স্বাধীনতা কনসার্ট ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি প্রণীত ৩১ দফা নিয়ে তৃণমুলে সুধী সমাবেশের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে খুলনা মহানগর বিএনপি।

ইতিমধ্যে কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি সভা শুরু করেছে। গত বুধবার (২ এপ্রিল) নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা মহানগর বিএনপির ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভার সিদ্ধান্ত অনুযায়ী খুলনা মহানগর বিএনপি এ কর্মসূচি হাতে নিয়েছে। খুলনা মহানগর বিএনপির সম্মেলন পরবর্তী এটিই দলের প্রথম বৃহৎ কর্মসূচি।

‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে ১১ এপ্রিল স্বাধীনতা কনসার্ট একই সাথে রাজধানীর মানিক মিয়া এভিনিউ, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরে অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশে ৪ বিভাগে একসাথে এমন কনসার্ট অনুষ্ঠিত হয়নি। তাই এটি বিএনপির জন্য চ্যালেঞ্জ।

খুলনা বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন জানান, বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল নিজের আত্মপরিচয় প্রতিষ্ঠা করার জন্য, বিদেশি শক্তির অধীনে থাকার জন্য নয়। আমাদের লক্ষ্য, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো। কিন্তু পতিত সরকারের আমলে বিদেশী আগ্রাসনে দেশীয় সাংস্কৃতি বিলুপ্তের পথে। দেশীয় সংস্কৃতি তুলে ধরার জন্যই সবার আগে বাংলাদেশ কনসার্টের আয়োজন করা হয়েছে।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, ১১ এপ্রিল খুলনায় সবার আগে বাংলাদেশ কনসার্টে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টের মাধ্যমে দেশীয় সংস্কৃতি সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হবে।

তিনি আরো জানান, খুলনা মহানগর বিএনপি একদিকে ১১ এপ্রিলের কনসার্ট অন্যদিকে নগরীর ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়নের প্রতিটি ভোট সেন্টারে ৩১দফা নিয়ে সুধী সমাবেশ করার সিদ্ধান্ত হাতে নিয়েছে। মুলত: কনসার্ট ও সুধী সমাবেশ নিয়ে দলের প্রতিটি নেতাকর্মী কাজ করছে।

মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, দীর্ঘ ১৫ বছর পর ২৪ ফেব্রুয়ারি খুলনা কাউন্সিলরদের সরাসরি ভোটে মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের পর থেকে খুলনা মহানগর বিএনপির নেতাকর্মীরা নতুনভাবে উজ্জীবিত। সবার আগে বাংলাদেশ কনসার্ট শতভাগ সফল করতে কাজ শুরু হয়েছে। নগরীর প্রধান প্রধান সড়কে প্লাকার্ড, বিলবোর্ড সাটানোর কাজ চলছে। এছাড়াও কনসার্টকে কেন্দ্র করে খুলনা নগরীকে বর্ণিল সাজে সাজানোর পরিকল্পনা রয়েছে।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে দেশ ও নতুন প্রজন্মকে রক্ষা করতে দেশব্যাপী বিএনপির এই আয়োজন। স্বাধীনতার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে স্বাধীনতা কনসার্টের আয়োজন করা হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন জাতীয় দিবসে বিদেশী শিল্পীদেরকে এনে বাংলাদেশে অনুষ্ঠান করিয়েছে, ইদানিং পাকিস্তানি শিল্পীদেরকেও বাংলাদেশে আনা হচ্ছে।

বাংলাদেশের অসংখ্য মেধাবী শিল্পী রয়েছেন, যারা ইতোমধ্যে বিশ্বের বুকে নিজেদের তুলে ধরেছেন। তাদেরকে সুযোগ করে দিতে হবে। মূলত বাংলাদেশী যারা শিল্পী রয়েছেন তাদের ব্যাণ্ডিংয়ের জন্যই এই অনুষ্ঠান। আমরা মনে করি, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে অর্জিত এই বাংলাদেশ; ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ। এই বাংলাদেশকেই আমরা বুকে ধারণ করতে চাই। এ জন্য দেশি শিল্পীদের সুযোগ করে দিতে হবে।

উল্লেখ্য, খুলনার কনসার্টে অংশ নেবে ওয়ারফেজ, সোনার বাংলা, রাইফেলস, কুঁড়েঘর ৫, ভাগ্যক্ষণ। এছাড়াও থাকবেন তাহসান, জয় শাহরিয়ার, লিজা ও পলাশ প্রমুখ শিল্পীরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।