1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান শীর্ষক মতবিনিময় সভা - Khulnar Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান

কয়রায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান শীর্ষক মতবিনিময় সভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ বার শেয়ার হয়েছে

শাহিদুল ইসলাম কয়রা(খুলনা)প্রতিনিধি ||কয়রায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর উদ্যোগে “মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল

বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১০ টায় কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের উত্তর খেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মোঃ আশরাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক (উপসচিব) মোঃ শাহীনুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শিশির মোহাম্মদ বেলাল, পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ সোলায়মান ও কয়রা উপজেলা জামায়াতে আমির মাওলানা মিজানুর রহমান।

এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন কালনা আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ ইউনুছ আলী, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, ঘুগরাকাটি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোঃ সুজা উদ্দিন, বেসিনমিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোশাররফ হোসেন,বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ একেএম আজহারুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এ সময় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বিশেষ করে, জাপানে অভিবাসনের ক্ষেত্রে নিরাপদ ও বৈধ পন্থা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া বক্তারা মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।