1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ সহ গ্রেফতার ১১,অস্ত্র গুলি উদ্ধার - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু 

খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ সহ গ্রেফতার ১১,অস্ত্র গুলি উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৬৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ।। খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ বাহিনীর সাথে যৌথবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে এ সময় তিন পুলিশ সদস্যসহ আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পলাশ বাহিনীর প্রধান পলাশসহ ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও আগ্নায়স্ত্রসহ বেশ কয়েকটি অস্ত্র ও মটরসাইকেল উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন, পলাশ বাহিনীর প্রধান নগরীর মিন্ত্রীপাড়া এলাকার আব্দুল হান্না শেখের পুত্র শেখ পলাশ, ডালমিল রোড এলাকার সাত্তার মিয়ার পুত্র রুবেল, কালা লাভলু, বানরগাতি এলাকার আব্দুর রহমান গাজীর পুত্র সৈকত রহমান, একই এলাকার আশরাফ আলী সরদারের পুত্র মহিদুল ইসলাম, মোঃ রমিজুল হাওলাদারের পুত্র গোলাম রব্বানী, বটিয়াঘাটা সুরখালি এলাকার মোঃ আহমদ খা এর পুত্র মোঃ আরিফুল, মুসলমানপাড়া এলাকার মৃত শরীফ মোঃ আলমগীর হোসেন এর পুত্র মোহাম্মদ লিয়ন শরীফ, বাগমারা মেইন রোড এলাকার মাসুদ আলম জয়নালের পুত্র ইমরানুজ্জামান, নিরালা এলাকার মোঃ আলমগীর হোসেন এর পুত্র ইমরান, পশ্চিম বানিয়াখামার এলাকার রাজ্জাক এর পুত্র রিপন ও রূপসা বাগমারা এলাকার ইজাজ শেখের পুত্র ফজলে রাব্বি রাজন।
উদ্ধারকৃত অস্ত্র হলো তিনটি পিস্তল, একনলা শর্টগান একটি, একটি কাটা বন্দুক, চাইনিজ কুড়াল একটি ও একটি চাপাতিসহ কয়েকরাউন্ড গুলি। এছাড়াও সাতটি মটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মোঃ আজম খান জানান, রাত ১২টার দিকে তারা তথ্য পায় সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকায় গাড়িচালক মোঃ আব্দুর রহমান গাজীর বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছে। এ সময় তারা ও যৌথবাহিনী মিলে অভিযান পরিচালনা করলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করে। আইন-শৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি করে। এ সময় ১১জন আসামীকে গ্রেফতার করা হয়। অস্ত্র ও মটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি বলেন, এই অভিযান তিন পুলিশসদস্য সহ আইন-শৃঙ্খলাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। সকালে সংবাদ সম্মেলন করে আরো বিস্তারিত জানানো হবে।
সরোজমিনে গিয়ে দেখা যায় বানরগাতি আরামবাগ এলাকায় একটি নির্মানাধীন একতলা ভবন ও পাশ্ববর্তী আরএকটি ভবনে সন্ত্রাসীরা অবস্থান করছিলো। সেখানে বেশ কয়েকটি খাবারের প্যাকেট দেখা যায়। নৌ বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা জানান, তাদের অভিযানে সন্ত্রাসীদের এই দুই বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের অবস্থান জানতে পেরে সন্ত্রাসীদের মধ্য থেকে দুই জন পাশ্ববর্তী পুকুরে ঝাঁপ দিলে সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রায় চার ঘন্টা ধরে এই অভিযান চলে।
গ্রেফতারকৃত শেখ পলাশ ও অন্যান্যদের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে খুলনা জেলায়। সে খুলনা মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

তাকে ধরিয়ে দিতে পারলে পুরষ্কার দেওয়া হবে বলে পূর্বে ঘোষণা করে পুলিশ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।