1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নগরীতে দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু 

নগরীতে দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২২০ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || খুলনায় দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. কামাল নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। বুধবার (২৬ মার্চ) নগরীর পশ্চিম টুটপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কের জুলহাসের চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটে।

আহত যুবককে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎকার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত যুবক খুলনা সদর থানাধীন মুক্তা কমিশনার কার্লভার্ট এলাকার মো. আব্দুল মালেকের ছেলে।

স্থানীরা জানায়, ইফতারীর পর পর আহত যুবক কামাল পশ্চিম টুটপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কের জুলহাসের চায়ের দোকানে আসে। এর কিছুক্ষণ পর ৬/৭ মোটরসাইকেলে কয়েকজন যুবক তাকে দোকান থেকে বের করে এলোপাতাড়ি কোপাতে থাকে। যাওয়ার আগ মুহুর্তে তাকে হত্যার উদ্দেশ্যে পর পর দু’টি গুলি নিক্ষেপ করে। তাদের দু’টি গুলি কামালের নিতম্বে বিদ্ধ হয়। স্থানীয়রা বিষয়টি আচ করে তাদের ধাওয়া দিলে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, হতাহতের সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন যায়। দুর্বৃত্তরা কামালের ডান এবং বাম পায়ের তিনটি স্থানে, ডান হাতের কব্জিতে ও মাথার পেছনে ধারালো অস্ত্রদিয়ে আঘাত করে। ডান ও বাম পায়ের উরুতে দু’টি গুলি করে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

আহত কামাল মাদক মামলার আসামি। তার বিভিন্ন অপরাধীদের সাথে যোগাযোগ রয়েছে। ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি এ প্রতিবেদককে জানান

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।