1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়া লক্ষীপাশা আদর্শ গার্লস স্কুলের  ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আলহাজ্ব  মোঃ সাচ্চু মিয়া  - Khulnar Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান

লোহাগড়া লক্ষীপাশা আদর্শ গার্লস স্কুলের  ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আলহাজ্ব  মোঃ সাচ্চু মিয়া 

  • প্রকাশিত : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৩১ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা আদর্শ গার্লস স্কুলের ম্যানেজিং (এ্যাডহক) কমিটির সভাপতি হলেন সমাজসেবক শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ সাচ্চু  মিয়া। ২৩/০৩/২৫ ইং তারিখের ২০২৩৭ নং স্মারক মুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর বোর্ডের চেয়ারম্যান এর নির্দেশক্রমে ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাচ্চু মিয়াকে সভাপতির দায়িত্ব প্রদান করেন।

তিনি উপজেলার পার মল্লিকপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পিতা আলহাজ্ব মো: আতিয়ার রহমান ছিলেন লোহাগড়ার একজন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও সৃষ্টিশীল  ব্যক্তিত্ব।

বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতিক  আলহাজ্ব মোঃ সাচ্চু মিয়া সরকারি লোহাগড়া আদর্শ কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে খুলনা সেন্টাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি  সম্পূর্ণ করেন।  তিনি ১৯৯১-৯২ সালে সরকারি লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয় থেকে ছাত্র সংসদ নির্বাচনে সবুজ-সাচ্চু প্যানেলে প্রথম জিএস নির্বাচিত হন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র লোহাগড়া উপজেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে স্বল্প ভোটের ব্যাবধানে পরাজিত হন। বর্তমানে তিনি লোহাগড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

আলহাজ্ব মোঃ সাচ্চু মিয়া লক্ষ্মীপাশা আদর্শ গার্লস স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসী যারপরনাই খুশি। তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।