1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুবির কেন্দ্রীয় মাঠে ঈদ জামাতের ব্যাপক প্রস্তুতি - Khulnar Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান

খুবির কেন্দ্রীয় মাঠে ঈদ জামাতের ব্যাপক প্রস্তুতি

  • প্রকাশিত : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৯৭ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রথমবারের মতো পবিত্র ঈদ-উল ফিতরের জামাত আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে মাঠকে জামাত উপযোগী করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বছর খুবিতে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

রবিবার (২৩ মার্চ) সকালে সরেজমিনে কেন্দ্রীয় মাঠ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় তিনি মসজিদ কমিটি ও সংশ্লিষ্টদের কাছ থেকে ঈদ জামাত আয়োজনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। নির্ধারিত সময়ের মধ্যে মাঠের কাজ শেষ করতে নির্দেশনা দেন এবং প্রথমবারের মতো মাঠে আয়োজিত ঈদ জামাতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ খুলনাবাসীকে আমন্ত্রণ জানান।

ঈদকে সামনে রেখে এখন, মাঠক পরিষ্কার করে মধ্যে বাঁশ পুতে ও সামিয়ানা টাঙিয়ে প্যান্ডেল তৈরির কাজ চলছে। এছাড়া ইতোমধ্যে মাঠে ‘ঈদ মোবারক’ লেখা সম্বলিত ব্যানার টাঙানো হয়েছে। পাশাপাশি ঈদ জামাত আয়োজনের বিষয়টি খুলনাবাসীকে জানাতে প্রচার-প্রচারণারও উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, মসজিদ কমিটির সভাপতি ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইউসুফ আল হারুন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মিজানুর রহমান, প্রশাসন শাখা প্রধান আবদুর রহমান, এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী, উপাচার্যের সচিব মোঃ মিজানুর রহমান খান, কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুুস ও প্রশাসন ভবনসংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহ-সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ঈদের জামাত কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজন করা হয়। এবারই প্রথম ব্যাপক সংখ্যক লোকদের ঈদ জামাতে অংশ নেওয়ার সুযোগ করে দিতে কেন্দ্রীয় মাঠে ঈদ জামাত আয়োজন করা হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।