1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
চৌগাছায় আন্তঃজেলা গরু চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু 

চৌগাছায় আন্তঃজেলা গরু চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২২১ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি || পিকআপসহ ৪ গরু উদ্ধার যশোর চৌগাছায় পুলিশের সাহসী অভিযানে আন্তঃজেলা গরু চোরচক্রের তিন সদস্য গ্রেফতার হয়েছে। এ ঘটনায় পুলিশের তৎপরতায় চুরি যাওয়া চারটি গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়,চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের টহল দল চৌগাছার পুড়াপাড়া ফিলিং স্টেশনের কাছে একটি পিকআপ ভ্যানকে চ্যালেঞ্জ করলে চোরচক্রটি পালানোর চেষ্টা করে। পুলিশের টহল গাড়িকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালাতে গিয়ে পিকআপটি কাদায় আটকে যায়। তখন পাঁচজন চোর ধানক্ষেতে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে বশির শেখকে (৩৯) আটক করে। পরে পিকআপে তল্লাশি চালিয়ে দুইটি গাভী ও দুইটি বাছুর, তালা ভাঙার সরঞ্জামসহ বিভিন্ন চৌকাঠ উদ্ধার করা হয়।

এসময় এস আই আশরাফ, চৌগাছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশিদুল ইসলাম রিতমসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।এদিকে,পালিয়ে যাওয়া অপর চোর বাবুল শেখ (৫০) আশ্রয় নেয় আন্দারকোটা গ্রামের একটি কলাবাগানে। সকালে কৃষক আব্দুল খালেক তাকে দেখে প্রশ্ন করলে সে আক্রমণ চালায়। কৃষকের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে বাবুল শেখকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ অভয়ন গরের বাবলু (৫০) নামে আরও একজনকে গ্রেপ্তার করে, যিনি চোরাই গরু কিনে মাংস বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। ইছাপুর বটতলা থেকে স্থানীয়রা একটি ইজিবাইক ও বড় বকনা ছাগলসহ এক ছাগল চোরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

চৌগাছা থানার এসআই মেহেদী হাসান মারুফ বাদী হয়ে গ্রেপ্তার তিনজনসহ চোরচক্রের বিরুদ্ধে পেনাল কোডের ৪৫৭/৩৮০/৪১১ ধারায় মামলা করেন।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান,পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে চোরদের গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।