1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কালিগঞ্জে রমাদান শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Khulnar Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান

কালিগঞ্জে রমাদান শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২০৭ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার || সাতক্ষীরার কালিগঞ্জে পবিত্র মাহে রমাদান শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান বুধবার (১৯ মার্চ) বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কাঠুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা ও জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকদের সততা, নিষ্ঠা এবং কুরআন ও রমাদানের শিক্ষাকে বাস্তব জীবনে চর্চা করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে জাগরণ সৃষ্টি করে একটি সাম্য, মানবিক ও আদর্শ সমাজ বিনির্মাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বিগত ১৫ বছরের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যপুস্তক থেকে ইসলামী মূল্যবোধসম্পন্ন গল্প ও কবিতা বাদ দেওয়ার কঠোর সমালোচনা করেন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, কালিগঞ্জ উপজেলা শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী এবং সাবেক কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রউফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি গাজী মিজানুর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নুরুজ্জামান হাবিবী। এছাড়া মোহনা শিল্পী গোষ্ঠীর সদস্য আরিফুল ইসলাম ইসলামী সংগীত পরিবেশন করেন।

এসময় বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ উপজেলা কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল মাজিদ, মাধ্যমিক স্কুল পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, সেমিনার ও ইফতার মাহফিলের আহ্বায়ক ও তারালী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু দাউদ, প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মো. শরিফুল ইসলাম, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ এ. আর. আশকারী, ইবতেদায়ী শিক্ষক পরিষদের সহ-সভাপতি আ. মান্নান প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।