1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা গুরুতর আহত - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু 

খুলনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা গুরুতর আহত

  • প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২০৪ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি|| খুলনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১৮ ই মার্চ সোয়া ১২ টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বানরগাতি বাজারে ঘটনাটি ঘটে।

আহত চাচাকে গুরতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভাইপোকে স্থানীয়রা পুলিশের নিকট হস্তান্তর করেছে।

আহত চাচা হলেন, বানরগাতি বাজার এলাকার জনৈক রাজ্জাকের ছেলে মো: দেলোয়ার (৬৫)। আটক ভাইপো বাবু লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার জনৈক মোহাম্মদ আলীর ছেলে ।

সোনাডাঙ্গা থানার এসআই মো: আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত মো: দেলোয়ার পরিবার থেকে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন। বসুপাড়া কবরখানা এলাকায় তার ছোটবোনের সাথে বসবাস করেন। গত কয়েকদিন যাবত আহত ব্যক্তির ছোটবোন এবং ছোটভাইয়ের মধ্যে সাচিবুনিয়া এলাকার একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে আহত দেলোয়ার সাচিবুনিয়ায় ছোটভাইয়ের বাড়িতে গিয়ে ছোটভাইয়ের স্ত্রীর সাথে খারাপ আচারণ করে। এ ঘটনা জানতে পেয়ে ছোটভাইয়ের ছেলে বাবু ক্ষুব্দ হয়ে চাচাকে মারার জন্য হন্যে হয়ে খুঁজতে থাকে। বাবু পরে জানতে পারে চাচা বানরগাতি আল্লাহর দান নামক একটি ফলের দোকানে বসে আছেন। এমন সংবাদ পেয়ে বাবু বানরগাতি বাজারে এসে ভাই ভাই হার্ডওয়ার ২ নামক দোকানে গিয়ে একটি ধারালো ছুরি ক্রয় করে। পরে চাচাকে দেখতে পেয়ে বাবু প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে চাচার গলায় ছুরি দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা ঘটনাটি দেখে বাবুকে নিবৃত্ত করার চেষ্টা করে।

পরে তাকে স্থানীয়রা খবর দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। আহত চাচাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা শঙ্কামুক্ত। ঘটনাস্থল থেকে ছুরি এবং ভাইপোকে পুলিশ হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।