1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তারেক রহমানের নির্দেশে যশোরে নির্যাতিত নারীর বাড়িতে বিএনপির কেন্দ্রীয় নেতারা - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু 

তারেক রহমানের নির্দেশে যশোরে নির্যাতিত নারীর বাড়িতে বিএনপির কেন্দ্রীয় নেতারা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৫১ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি || যশোরে গণধর্ষণের শিকার নারীর বাড়ি পরিযার্শন ও তার খোঁজ খবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার রাত সাড়ে ৮টায় মণিরামপুর উপজেলার হরিহরনগর গ্রামে নির্যাতিত ওই নারীর বাড়িতে যান তারা। এসময় নেতৃবৃন্দ ওই নারীকে ন্যায়বিচার পেতে সব ধরণের সহায়তার আশ্বাস দেন।

একইসাথে জড়িতদের পক্ষে বিএনপির কোন আইনজীবী আদালতে যাবেন না বলে ঘোষণা দেয়া হয়।যশোর ঝিকরগাছা উপজেলার গদখালীতে ওই নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। খবর পেয়ে ঝিকরগাছা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করেন এবং এর সাথে জড়িত অভিযোগে চার যুবকে আটক করেন। আটকদের মধ্যে গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন বাপ্পি ও দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত রয়েছেন।বিষয়টি জানাজানি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নির নেতৃত্বে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী নির্যাতিত ওই নারীর বাড়িতে যান। নার্গিস বেগম ও সাবিরা নাজমুল মুন্নি দীর্ঘক্ষণ ওই নারীর সাথে কথা বলেন এবং তাকে সব ধরণের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।পরে অধ্যাপক নার্গিস বেগম বলেন,নির্যাতণের শিকার নারীর সব ধরণের আইনী সহায়তা বিএনপির পক্ষ থেকে দেওয়া হবে। তিনি বলেন,এ ধরণের নেক্কারজনক কাজের সাথে যারাই জড়িত, তাদের কোন দলীয় পরিচয় দেখা হবে না।

আটক চারজনের পক্ষে বিএনপিপন্থী কোন আইনজীবী থাকবে না। অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে। তিনি বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে ওই নারীকে নির্যাতনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়ায় ছাত্রদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বে কঠোর অবস্থানের কথা তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।