1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপীড়নঃ বৃদ্ধ লম্পট গ্রেফতার - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু 

কেশবপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপীড়নঃ বৃদ্ধ লম্পট গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৯৮ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর || যশোরের কেশবপুরে ৭ বছরের দুই শিশু মেয়েকে সুকৌশলে বসতবাড়িতে ডেকে নিয়ে যৌন নিপীড়নের ঘটনায় আব্দুল হামিদ বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধ লম্পটকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার আড়ুয়া গ্রামে।

শুক্রবার (১৪ মার্চ-২৫) বিকেলে যৌন নিপীড়নের এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা করেছেন। যার মামলা নম্বর-৬। গ্রেফতারকৃত আসামি একই গ্রামের মৃত আকিম উদ্দীন বিশ্বাসের ছেলে।
থানার মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের দুশ্চরিত্রহীন লম্পট আব্দুল হামিদ বিশ্বাস (৬৫) গত ১৪ মার্চ বিকেলে তার বসতবাড়ীর উঠানে টুল পেতে বসেছিলেন। ওইসময় প্রতিবেশী দুই শিশু মেয়ে দোকান হতে কেক কিনে বাড়ী ফেরার পথে সে শিশুদের ডাক দেয়। তারা সরল বিশ্বাসে তার কাছে গেলে লম্পট যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যে প্রথম এক মেয়ের বুকসহ তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরবর্তীতে একইভাবে আরেকটি মেয়ের বুকসহ শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ও তার পরনের প্যান্ট খুলে তার যৌন নিপীড়ন করে। ঘটনাটি শিশুরা তাৎক্ষণিকভাবে কাউকে কিছু না বললেও পরবর্তীতে গত ১৫ মার্চ রাতে তাদের মায়ের কাছে জানালে স্থানীয় লোকজনের সহায়তায় লম্পট আব্দুল হামিদ বিশ্বাসকে আটকিয়ে রেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুল হামিদ বিশ্বাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এমন ন্যাক্কারজনক ঘটনাটি তাৎক্ষণিকভাবে এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন ও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ৭ বছরের দুই শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় লম্পট আব্দুল হামিদ বিশ্বাস কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে রোববার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।