1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডক্টরস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু 

ডক্টরস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৭০ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি দীর্ঘ ১৬বছর স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে ছিলো এখনো আছে।

যতদিন না জণগনকে ভোটের অধিকার ফিরিয়ে দেয়া না যাবে ততদিন বিএনপি রাজপথে আন্দোলন করবে। বিএনপির নেতৃত্বে স্বৈরাচার হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) খুলনা ক্লাবে ডক্টরস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পুর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন ছাত্র-জনতার আন্দোলনের ফসল বর্তমান অর্ন্তবরতী সরকার। ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব নেয়ার মুল উদ্দেশ্য ছিলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবেন। জনগণ ভোটের মাধ্যমে কারা দেশ চালাবে তা নির্ধারণ করবেন।

কিন্তু আমরা কি দেখলাম; দায়িত্ব নেবার পর থেকে ইউনুস সরকার রাস্ট্র সংস্কারের নামে কাল ক্ষেপন করছেন। হ্যাঁ সংস্কারের প্রয়োজন রয়েছে। আর প্রয়োজন রয়েছে বলেই বিএনপি ২০২৩ সালে রাষ্ট্র মেরামতের জন্য ৩১দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। কিন্তু আমরা দেখছি নির্বাচন বিলম্বিত করার জন্য বর্তমান সরকার সংস্কারের কৌশলকে বেছে নিয়েছে। দেশে নির্বাচিত সরকার নেই বলে আইন-শৃঙ্খলার অবনতি চরমে পৌছেছে। পবিত্র রমজান মাসের দ্রব্যমূল্য আকাশ ছোয়া। মানুষের জীবনের নিরাপত্তা নেই।

খুনের ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। নারী ও শিশু ধর্ষণ অতীতের রেকর্ড ভেঙ্গেছে। রাস্তায় যাকে খুশি, যাকে পাচ্ছে কোপাচ্ছে। এভাবে চলতে পারে না। দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে তিনি অর্ন্তবরতী সরকারের প্রতি আহবান জানিয়েছে।

বকুল আরো বলেন, বিগত ১৬ বছরে দেশে চিকিৎসা ব্যবস্থায় চরম বিপর্যয় ঘটেছে। ড্যাবের সদস্যরা পেশাগত ক্ষেত্রে নানা ধরণের বৈষম্যের শিকার হয়েছেন। প্রশাসন যোগ্য, দক্ষ, সৎ ও ন্যায়পরায়ণ মানবিক না হলে সমাজে অন্যায়, খুন, জখম, নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক। এ থেকে পরিত্রান পেতে জনগণের সরকারের বিকল্প নেই।

ড্যাব খুলনার সভাপতি ডা. মো. রফিকুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। ডা. এস এম আকরামুজ্জামানের তত্ত্বাবধায়নে ইফতার মাহফিলে ডা. মো. মোস্তফা কামাল, ডা. মো. শাহজাহান আলী, ডা. গ ম গোলাম আজম, ডা. এাসুদুর রহমান লিমন সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।