1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত বিএনপির নেতা-কর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু 

লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত বিএনপির নেতা-কর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৬১ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || বিগত ২০১০ সালে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে শিরোমণি এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত লোহাগড়ার কাশীপুর ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১০ জন নেতা-কর্মী স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৩টায় লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী কাশীপুর অম্বিকা চরণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো : আহাদুজ্জামান বাটু’র সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো : মনিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  শাহরিয়ার রিজভী জর্জ, বর্তমান সাংগঠনিক সম্পাদক ইজাজুল ইসলাম বাবু,

নড়াইল পৌর বিএনপির সভাপতি মো : মোজাহিদুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক মো: ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো: মিলু শরীফ, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নায়েব আলী, ফকির মিরাজুল ইসলামসহ প্রমূখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রায় দু’হাজার নেতা-কর্মী আয়োজিত স্মরণ সভায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।