1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার জনসংযোগ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত - Khulnar Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার জনসংযোগ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৯৩ বার শেয়ার হয়েছে

মহরম হাসান মাহিম|| বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারুণ্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কয়রা উপজেলার বিভিন্ন স্থানে এক বিশাল জনসংযোগ ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা বৈষম্যবিরোধী আন্দোলনের উদ্দেশ্য এবং ফ্যাসিবাদমুক্ত তারুণ্যের কয়রা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শোভাযাত্রার সূচনা হয় কয়রা উপজেলা সদরের মধুরমোড় থেকে, এবং এটি কাটকাটা, বেদকাশি সহ উপজেলার প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাত্রা ও জনসংযোগের মাধ্যমে চলতে থাকে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব এর সভাপতিত্বে ও আশিকুল ইসলাম জীবন এবং ইমদাদুল হক টিটু’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের কারাবরণকারী ছাত্র নেতা এবং বৈঃছাঃআঃ খুলনা জেলার যুগ্ম আহবায়ক মহরম হাসান মাহিম, যুগ্ন সদস্য সচিব শাহিন আলম, সহকারী মুখপাত্র হাফিজুল ইসলাম হাফিজ, এবং কার্যকরী সদস্য খায়রুল ইসলাম সুমন।

এছাড়া, উপজেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিতছিলেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মেহেদি হাসান, সুলতান সালাউদ্দিন, এবং সিনিয়র একটিভিস্ট দেব্রত দেবু ও রিয়াজ।

এদিনের জনসংযোগে উপজেলার বিভিন্ন প্রান্তে স্থানীয় মানুষদের সঙ্গে আলোচনা হয়, এবং তাদের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। জেলা যুগ্ন আহবায়ক মহরম হাসান মাহিম তার বক্তব্যে বলেন, “এই আন্দোলন শুধু কয়রা নয়, বরং সমগ্র দেশের তারুণ্যকে জাগ্রত করবে, এবং ফ্যাসিবাদমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত হবে।”

যুগ্ন আহবায়ক,মহরম হাসান মাহিম তার বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য হলো কয়রা উপজেলাকে একটি নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলা, যেখানে আমাদের যুবসমাজ নিজেদের ভবিষ্যৎ দেখতে পাবে। আমরা সকল প্রকার সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিতে চাই, যাতে কয়রা বাসী নিরাপদে এবং সুষ্ঠু পরিবেশে জীবনযাপন করতে পারে। এই আন্দোলনের মাধ্যমে আমরা স্থানীয় দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছি, এবং ফ্যাসিবাদমুক্ত কয়রা গড়ে তোলার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

“সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব তার বক্তব্যে বলেন, “আমরা একটি তারুণ্য নির্ভরশীল, ফ্যাসিবাদমুক্ত ও মাদকমুক্ত কয়রা গড়ার লক্ষ্যে কাজ করছি। আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হলো, সকল প্রকার বৈষম্য, অমীমাংসিত সমস্যা, এবং অন্যায় শাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়া। আজকের এই শোভাযাত্রা এবং জনসংযোগ কেবলমাত্র একটি প্রথম পদক্ষেপ, আমরা আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী এবং বিস্তৃত করব, যাতে দেশজুড়ে একটি সুস্থ ও সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠা করা যায়।”

আয়োজনটি সফলভাবে শেষ হওয়ার পর, তাদের উদ্দেশ্য বাস্তবায়নে একত্রিত থাকার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।