1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলে নাতিকে হত্যা করে মাটিতে পুতে রাখলো আপন দাদি - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু 

নড়াইলে নাতিকে হত্যা করে মাটিতে পুতে রাখলো আপন দাদি

  • প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৪৮ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলায় শাহাদাৎ মোল্যা (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। এ ঘটনায় ওই শিশুর দাদি রাবেয়া বেগম (৬০) কে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চর শামুকখোলা এলাকা থেকে ঐ শিশুর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহাদাৎ মোল্যা উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার প্র‍থম স্ত্রী চলে যাওয়ায় তিনি ছেলে শাহাদাৎসহ তার মা’কে বিয়ে করেন। জানা যায়, তার দাদি রাবেয়া বেগমের ২০ হাজার টাকা হারানো নিয়ে শাহাদাৎ ও তার মায়ের সাথে ঝগড়া হয়। বুধবার বিকেলে শাহাদাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গা খোঁজ করে তার সন্ধান না পেয়ে গ্রামের মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেয়া হয়। সন্ধ্যায় হারানো বিজ্ঞপ্তি মাইকে শুনে ওই গ্রামের এক ব্যক্তি জানায় শাহাদাৎ এর বাড়ির পাশের পুকুর পাড় থেকে শাহাদাৎ ও তার দাদিকে তিনি দেখেছেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা পুকুর পাড়ে গিয়ে শাহাদাৎ এর মাটিতে পুতে রাখা মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল মরদেহ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসে। এ ঘটনায় সন্দেহভাজন ওই শিশুর দাদি রাবেয়া বেগমকে আটক করে পুলিশ।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতের দাদি রাবেয়া বেগমকে আটক করা হয়েছে। এঘটনা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।