1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত

দিঘলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৬৪ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা || “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় ৮ মার্চ (শনিবার) সকাল ১০টায় দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এবং ব্র্যাকের সহযোগিতায় মহিলা বিষয়ক দপ্তর প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনুর সভাপতিত্বে এবং সঞ্চালনায় আলোচনা সভা এবং ক্ষুদ্রঋণ এর চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, দিঘলিয়া উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রাতুল, আলোর মিছিলের সংগঠক মোঃ আকিব হোসেন সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, দিঘলিয়া উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রাতুলসহ আরো অনেকে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম নারীদের অধিকার, সমতা এবং ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন এবং নারীর উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
তিনি বলেন, ৮ মার্চ ১৮৫৭ সালে নিউইয়র্কে একটি সুচ কারখানার নারী শ্রমিকরা দৈনিক কাজের ঘণ্টা কমানোর, ন্যায্য মজুরি এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করার দাবিতে আন্দোলন করেছিলেন, যা আজকের আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। ১৯১০ সালে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে
নারী শ্রমিকদের আন্দোলনকে সম্মান জানিয়ে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়।
তিনি আরো বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। নারীদের আরো এগিয়ে নিতে তাদের প্রতিহিংসা বিদ্বেষ কমিয়ে তাদের অধিকার নিশ্চিত করতে হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আওতাধীন বিভিন্ন মহিলা সমিতির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের সাংবাদিকবৃন্দ সহ আরো অনেক সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।