1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আন্তর্জাতিক নারী দিবস’ কেএমপিতে বর্ণাঢ্য আয়োজন - Khulnar Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক

আন্তর্জাতিক নারী দিবস’ কেএমপিতে বর্ণাঢ্য আয়োজন

  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হচ্ছে।

আজ ০৮ মার্চ ২০২৫ খ্রিঃ শনিবার সকালে বসন্তের রৌদ্র উজ্জ্বল স্নিগ্ধ সকালে বয়রাস্থ পুলিশ লাইন্সে খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নানা আয়োজনের মধ্যদিয়ে “আন্তর্জাতিক নারী দিবস ২০২৫’’ উদযাপিত হয়। এ উপলক্ষ্যে সকাল ০৯:৩০ ঘটিকায় নগরীর বয়রা বাজার মোড় হতে পুলিশ লাইন্স পর্যন্ত এক বর্ণাঢ্য র্যা লি সড়ক প্রদক্ষিণ করে।

অতঃপর পুলিশ লাইন্সের লাউঞ্জ-২ তে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

সভার শুরুতেই পুলিশ কমিশনার খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত নারী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, রাষ্ট্রের যে সামগ্রিক উন্নয়ন, সে উন্নয়নের কোন কিছুই নারীর অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। মেয়েরা যেমন সংসারের কারিগর তেমনি এই সমাজ বা রাষ্ট্রের কারিগর। সমাজে নারীদের অবদান অনেক বেশী। একটি পরিবার, সমাজ তথা একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী-পুরুষের যৌথ অংশীদারিত্বের মাধ্যমে সেটি নিশ্চিত করা সম্ভব। কোনো বৈষম্য করা যাবে না।

এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের নারী পুলিশ সদস্যগণ মূল্যবান বক্তব্য প্রদান করেন। তারা সর্বক্ষেত্রে নারীদের মেধা, যোগ্যতা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।।

অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোঃ কুতুব উদ্দিন, ডিসিবৃন্দ-সহ বিভিন্ন পদমর্যাদার নারী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।