1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কালিগঞ্জে সুপেয় পানি নিশ্চিতকরণ ও সরকারি পুকুর-খাল উন্মুক্তকরণের দাবিতে র‍্যালি ও মানববন্ধন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত

কালিগঞ্জে সুপেয় পানি নিশ্চিতকরণ ও সরকারি পুকুর-খাল উন্মুক্তকরণের দাবিতে র‍্যালি ও মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩১১ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার|| সাতক্ষীরার কালিগঞ্জে সুপেয় পানি নিশ্চিতকরণ ও সরকারি পুকুর-খাল উন্মুক্ত করার দাবিতে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০:৩০টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ফুলতলা মোড় থেকে র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে বক্তারা উপজেলার সুপেয় পানির সংকট নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, এলাকাভিত্তিক বড় বড় পুকুর ও জলাশয় খনন করে বৃষ্টির পানি সংরক্ষণ, খাস জমিতে মিঠা পানির আধার তৈরি এবং লবণাক্ত এলাকায় পানি পরিশোধন প্লান্ট স্থাপনের মাধ্যমে জনগণের সুপেয় পানির চাহিদা মেটানো সম্ভব।

মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, সরকারি পুকুর ও খাল উন্মুক্ত করলে জীববৈচিত্র্য সংরক্ষিত হবে, মাছের অবাধ প্রজনন ও বিচরণ ক্ষেত্র তৈরি হবে। একইসঙ্গে উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের জন্য এ সম্পদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অগ্রাধিকার ভিত্তিতে এসব সম্পদের পরিকল্পিত ব্যবহারের দাবি জানানো হয়।

র‍্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কালিগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক আমির হামজা, মারুফ হাসান, আবু ঈছা, হামিদুল ইসলাম, শেখ সাদী, আবু হুরায়রা, নাহিয়ান, তাফরিহা বিনতে সাইফুল্লাহ, সাদিয়া আফরোজসহ অন্যান্য শিক্ষার্থীরা।

এই আন্দোলনের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপজেলার টেকসই পানি ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের দাবিতে এক কণ্ঠে আওয়াজ তুলেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন — এমনটাই প্রত্যাশা করছেন আন্দোলনকারীরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।