1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে অভিযোগ ও নিন্দা প্রকাশ - Khulnar Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক

কয়রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে অভিযোগ ও নিন্দা প্রকাশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৩৮৭ বার শেয়ার হয়েছে

নিউজডেস্ক || কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে অভিযোগ ও নিন্দা প্রকাশ করেছে কয়রা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপ-কমিটির সদস্যরা।

অভিযোগে কয়রা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপ-কমিটির সদস্যরা বলেন,নবগঠিত কয়রা উপজেলা কমিটির সকল সদস্যকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। তবে, কমিটি গঠনের প্রক্রিয়ায় যে অনিয়ম ও অসঙ্গতিগুলো উঠে এসেছে, সেগুলো না উল্লেখ করলে বিষয়টি অসম্পূর্ণ থেকে যাবে। আমরা সংগঠনের নীতি ও আদর্শ রক্ষার স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ আপত্তি ও দাবি ও নিদা উত্থাপন করছি।

আমাদের অভিযোগ ও আপত্তিসমূহ:
কমিটি গঠনের স্বচ্ছতার অভাব:২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আহ্বায়ক তাসনিম আহমেদ এবং সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি কর্তৃক কয়রা উপজেলা কমিটি গঠন করা হয়। তবে, এই প্রক্রিয়ায় প্রকৃত ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তদুপরি, জেলার উপকমিটির প্রতিনিধিদের মতামত নেওয়া হয়নি, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।
গোলাম রব্বানীর বিতর্কিত ভূমিকা:গোলাম রব্বানীকে আহ্বায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে, যা আমাদের আন্দোলনের চেতনার পরিপন্থী। তিনি আন্দোলনের সঙ্গে কোনভাবেই যুক্ত ছিলেন না, বরং তার ছাত্রত্ব ও রাজনৈতিক নিষ্ঠার বিষয়টি সন্দেহজনক। অতীতে তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে গোপনে সমন্বয় করে চলেছেন বলে সামাজিক মাধ্যমে বিভিন্ন তথ্য উঠে এসেছে, যা আমাদের সংগঠনের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। সংগঠনকে নিজ স্বার্থে অপব্যাবহার,স্বার্থান্বেষী কর্মকাণ্ড পরিচালনা করেছেন
রব্বানীর সংগঠনবিরোধী কার্যকলাপ:৩ জানুয়ারি ২০২৫ সালে কয়রা উপজেলায় সংস্কার বিষয়ে আলোচনা করতে গেলে, তৎকালীন প্রতিনিধি গোলাম রব্বানী গোপনে উপস্থিত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে তা প্রমাণিতও হয়। এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের আদর্শের পরিপন্থী।

অপ্রাসঙ্গিক ও অতিরঞ্জিত পদবিন্যাস:
বর্তমানে বৈঃছাঃআঃ-এর কেন্দ্রীয় কমিটির গঠনপ্রণালী অবমাননা করে কয়রাউপজেলা কমিটিতে সিঃ যুগ্ম আহ্বায়ক চারজন, সিঃ যুগ্ম সদস্যসচিব দুইজন এবং মুখপাত্র চারজন রাখা হয়েছে, যা অপ্রয়োজনীয় এবং কেন্দ্রীয় নির্দেশনার পরিপন্থী। একই সাথে অনেকেই কমিটিতে আছে সে ব্যাপারে তিনি জানেন না।এ ধরনের অতিরঞ্জিত পদবিন্যাস সংগঠনের কাঠামোগত ভারসাম্য নষ্ট করেছে।

আমাদের দাবি:

১. কয়রা উপজেলা কমিটির গঠন প্রক্রিয়া পুনর্বিবেচনা করতে হবে।
২. ত্যাগী ও উপযুক্ত নেতাদের মূল্যায়ন করে স্বচ্ছ ও গণতান্ত্রিক উপায়ে কমিটি পুনর্গঠন করতে হবে।
৩. নেতৃত্ব নির্বাচনে আন্দোলনের প্রতি নিষ্ঠা, অভিজ্ঞতা ও সংগঠনের প্রতি অবদানকে অগ্রাধিকার দিতে হবে।
৪.বর্তমান কমিটি বিলুপ্ত বা সংশোধন ও একটি স্বচ্ছ বর্ধিত কার্যকর ও আদর্শবান কমিটি গঠন করতে হবে।

সুতারাং, আশা করি, সংগঠনের জেলা কমিটির নেতৃবৃন্দ আমাদের এই দাবিগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায়, আমাদের আন্দোলনের আদর্শ ও নীতিকে রক্ষার স্বার্থে আমরা সাংগঠনিকভাবে পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবো।

বার্তাপ্রেরক যথাক্রমে
পক্ষ্যে,
মহরম হাসান মাহিম
শাহিন আলম
হাফিজুল ইসলাম হাফিজ
খায়রুল ইসলাম সুমন
শাহীন ইকবাল
সজীব শেখ
উপকমিটি সদস্য
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা(কয়রা)

অনুলিপি প্রেরণ,
আহবায়ক,সদস্য সচিব ও মুখ্য সংগঠক জেলা কমিটি
বৈঃছাঃআঃ বিভাগীয় প্রতিনিধি
কেন্দ্রীয় আহবায়ক,সদস্য সচিব ও মুখ্য সংগঠক
দপ্তর সেল কেন্দ্র/জেলা
সাংবাদিকবৃন্দ

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।