1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ তলায় আগুন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত

কয়রায় প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ তলায় আগুন

  • প্রকাশিত : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩০১ বার শেয়ার হয়েছে

জাহিদুল ইসলাম,কয়রা (খুলনা) প্রতিনিধি || খুলনার কয়রা উপজেলার ৬০ নং গিলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ মার্চ) সকাল ৮ টার দিকে স্কুল ভবনের জানালা দিয়ে আগুনের ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। পরে সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। এতে স্কুল ভবনের ৪র্থ তলার চিলিকোটার সামনে থাকা বিস্কুটের খালি প্যাকেট পুড়ে গেছে এছাড়া আর কোন ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে সকাল ৮ টার দিকে স্কুল ভবনের জানালার ফাঁক দিয়ে আগুনের ধোঁয়া দেখা যায়। পরে স্কুলের তালা খুলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। তারা আরো বলেন, রমজান মাসে স্কুল বন্ধ থাকার সুযোগ পেয়ে কিছু বখাটে লোকজন স্কুলের নবনির্মিত একটি ভবনের দেয়াল বেয়ে ৪র্থ তলায় চিলিকোঠার সামনে হয়তো ধূমপান করতে গিয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে।

গিলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মোঃ লিয়াকাত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই যে আমাদের স্কুলের জানালা দিয়ে আগুনের ধোয়া বের হচ্ছে। পরে লোকজন এক জায়গায় হয় আর আমি বাড়ি থেকে চাবি নিয়ে আসি। এসে তালা খুলে স্থানীয় সবাইকে নিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। তিনি আরো বলেন, স্কুলের নতুন নির্মিত ভবনের দেয়াল বেয়ে বখাটে ছেলেদের স্কুলের ওই তালায় উঠে ধূমপান করেছিল। ওই ভবনের আমাদের কিছু বিস্কুটের খালি প্যাকেট রাখা ছিল। ধূমপানের আগুন থেকেই আগুনের সুত্রপাত হয়েছে। তিনি আরো বলেন বিষয়টি আমরা আমাদের উদ্ধোর্তন কর্মকর্তাদেরকে অবহিত করেছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার পাল বলেন, স্কুলের হেড স্যার আমাকে ফোন দিয়ে জানিয়েছেন স্কুলের ৪র্থ তলায় চিলিকোঠায় আগুনের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়া দেখতে পেয়ে এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলে জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।