1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুবি ছাত্র অর্ণব হত্যা মামলায় গ্রেফতার - ৯ - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু 

খুবি ছাত্র অর্ণব হত্যা মামলায় গ্রেফতার – ৯

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৪ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি।। গত ২৪ জানুয়ারি নগরীর সোনাডাঙ্গা মডেল থানার তেঁতুলতলা মোড় এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব সরকারকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গুলি করে এবং কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় অর্ণবের পিতা নিতিশ শীল বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় এজাহার দায়ের করলে মামলা নং-২৬, তারিখ-২৫/০১/২০২৫, ধারা-৩০২/৩৪ রুজু করা হয়।

নগরীর আলোচিত এই হত্যা মামলার রহস্য উদঘাটনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সোনাডাঙ্গা থানায় একাধিক চৌকস টিম প্রস্তুত করা হয়। গত এক মাস যাবৎ পুলিশ ঘটনাস্থল এবং আশপাশের সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহযোগিতায় নিবিড় তদন্ত কার্যক্রম পরিচালনা করে অর্ণব হত্যা মামলার রহস্য উদঘাটন করতে সমর্থ হয়েছে। ইতমধ্যে সোনাডাঙ্গা থানা পুলিশ এই মামলার ৯ জন আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীদের মধ্যে সন্ত্রাসী ইনসান শরিফকে ১ টি ওয়ান শ্যূটার গান, ২ রাউন্ড গুলি এবং হত্যাকান্ডে ব্যবহৃত ১ টি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে।

অন্যান্য আসামীদের মধ্য শাহরিয়ার সজল ও মাহিন হোসেন শুভ, অর্ণব সরকার হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। বাকি আসামীরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান না করলেও পুলিশের কাছে হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং মামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। মূলত সন্ত্রাসী দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকান্ডটি সংঘঠিত হয়েছে।

আলোচিত অর্ণব সরকার হত্যা মামলার গ্রেফতারকৃত আসামীরা হলেন সোনাডাঙ্গা মডেল থানার গোবরচাকা এলাকার মোঃ রবিউল ইসলামের পুত্র মোঃ গোলাম রব্বানী (২৬), আদর্শপল্লীর খোকন শেখের পুত্র রমজান শেখ (২৯), আইডিয়াল কলেজ রোডের মৃত: মাগরিব গাজীর পুত্র সাইফুল গাজী (৩২), সোনাডাঙ্গা আবাসিক একাকার মোশারফ হোসেনের পুত্র ইনসান শরিফ (২৯), সদর থানা মুন্সীপাড়া ১ম গলির মোঃ আরিফুল ইসলামের পুত্র জাহিদুল ইসলাম তুরান (২০), শরীফাবাদ দক্ষিণ টুটপাড়ার মেহেদী হাসানের পুত্র আতিক হাসান ওরফে বান্না (২৫), টুটপাড়া আব্দুল বারী ইষ্ট লেনের মোঃ কামাল হোসেনের পুত্র মাহিন হোসেন শুভ (২১), লবণচরা থানার শিপইয়ার্ড মেইন রোডের মৃত: ইউনুস শেখ ওরফে ইউনুস হাওলাদারের পুত্র জাহিদুল ইসলাম রাজ ওরফে রাজ উজ্জামান রাজু ওরফে রিপন ইসলাম গালকাটা রাজু (৩৫) এবং মোজাহিদ পাড়ার মোঃ নুরুল ইসলামের পুত্র শাহরিয়ার সজল (২২)।

উল্লেখ্য যে, থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় যে আসামী গোলাম রব্বানী এবং আতিক হাসান ওরফে বান্নার বিরুদ্ধে কোন মামলা নাই, অন্যান্য আসামীদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকের একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।