1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মধুসূদন গবেষক, কবি খসরু পারভেজের ৬৩ তম জন্মদিন আজ - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু 

মধুসূদন গবেষক, কবি খসরু পারভেজের ৬৩ তম জন্মদিন আজ

  • প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২১ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর|| মধুসূদন গবেষক কবি খসরু পারভেজের আজ ৬৩তম জন্মদিন। ১৯৬২ সালের ২৫ ফেব্রুয়ারী তিনি কেশবপুর উপজেলাধীন সাগরদাঁড়ি ইউনিয়নের শেখপুরা গ্রামের এক সম্ভান্ত্র পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা খন্দকার মকবুল আহমেদ ও মাতা লুৎফুন্নেছা লতা।

‘বুকে যদি পাপ থাকে সে বুক ধ্বংস হোক/ চোখে যদি পাপ থাকে সে চোখ অন্ধ হোক/ প্রেমে যদি ঘৃণা থাকে সে প্রেম ছিন্ন হোক/ পথে যদি পাপ থাকে সে পথ রুদ্ধ হোক।’ এই দৃপ্ত উচ্চারণ নিয়ে বাংলা কবিতায় তাঁর সদম্ভ পদচারণা। আশির দশকের উজ্জ্বল কবি খসরু পারভেজ মধুসূদন গবেষক হিসেবে ইতিমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন। বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি হিসেবে খসরু পারভেজ ইতোমধ্যে তাঁর অবস্থানকে সুদৃঢ় করেছেন।
বাংলা ভাষা-সাহিত্যে পড়াশুনা করেছেন। একসময় সংবাদিকতা করতেন। দেশের বৃহত্তম রাষ্ট্রায়াত্ত ব্যাংকের চাকুরি থেকে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন।
খসরু পারভেজ প্রতিষ্ঠা করেছেন মধুসূদন স্মারক সংস্থা ‘মধুসূদন একাডেমী’ ও কবি সংগঠন’ পোয়েট ফাউন্ডেশন বাংলাদেশ’।
কবিতা চর্চার পাশাপাশি গান লেখেন। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। গদ্য চর্চা ও গবেষণাধর্মী কাজে নিবেদিত। তাঁর কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
প্রকাশিত গ্রন্থঃ
কাব্যঃ- পালক খসা বলাকার আর্তনাদ, নিহত বিভীষিকা নিরুদ্দেশে, মুক্তিযুদ্ধের কুকুরগুলো, ভালোবাসা এসো ভূগোলময়, পুড়ে যায় রৌদ্রগ্রাম, ধর্ষণমঙ্গল কাব্য, রূপের লিরিক, প্রেমের কবিতা, জেগে ওঠো প্রত্নবেলা, জিন্নাহর টুপি, হৃদপুরাণ, নির্বাচিত কবিতা, যশোর রোডে দাঁড়িয়ে, সুবর্ণগ্রামে লকডাউন, সক্রেটিসের সাথে, কুড়িয়ে পাওয়া কবিতা, হিন্দুবাদী কবিতা অথবা একবিংশ শতাব্দীর প্রার্থনা, শ্রেষ্ঠ কবিতা, যশোরের যীশু।
গদ্য ও গবেষণাঃ মাইকেল পরিচিতি, কবিতার ছন্দ, আমাদের শিল্পী এস এম সুলতান, সাধিতে মনের সাধ, আমাদের বাউল কবি লালন শাহ, মাইকেল মধুসূদন দত্ত, এস এম সুলতান, মধুসূদন: বিচিত্র অনুষঙ্গ, মধুসূদনচর্চা: নির্বাচিত প্রবন্ধ, আমার রবীন্দ্রনাথ: ভ্রান্তির ছলনে।
অনুবাদঃ- মধুসূদনের চিঠি।
সম্পাদনা গ্রন্থঃ- সাগরদাঁড়ী ও মধুসূদন, মুখোমুখি সুলতান, ফুটি যেন স্মৃতিজলে, মধুসূদন : কবি ও কবিতা, মধুসূদন : নিবেদিত পঙক্তিমালা, আরো এক বিপন্ন বিস্ময় (করোনাকালের কবিতা সংকলন), বাঙালির বিস্ময়: মেঘনাদবধ কাব্য। সম্পাদনা করেছেন দুই ডজনের বেশি মধুসূদন বিষয়ক সাময়িকী ও স্মরণিকা। মধুসূদন স্মরণ বার্ষিকী ‘মধুকর’ সম্পাদনার সঙ্গে যুক্ত। ছোটকাগজ ‘অববাহিকা’ ও ‘ভাঁটফুল’ এর সম্পাদক। ‘সুবর্ণ লিরিক’ এর উপদেষ্টা সম্পাদক। সম্পাদনা করছেন দুই ডজনের বেশি মধুসূদন স্মরণিকা-সাময়িকী।
কবি মাইকেল মধুসূদন দত্ত বিষয়ে গবেষণামূলক গ্রন্থ রচনায় কৃতিত্বের জন্য খসরু পারভেজ ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার’ ২০১৩ ও ‘মহাকবি মধুসূদন পদক’ ২০১৪ অর্জন করেছেন। গান রচনায় সাফল্যের জন্য পেয়েছেন ‘মোহাম্মদ মনিরুজ্জামান পদক’।
এছাড়াও সাহিত্যে অবদানের জন্য প্রাপ্ত অন্যান্য পুরস্কার ও সম্মাননার মধ্যে উল্লেখযোগ্য-সুকান্ত পদক, মনোজ বসু স্মৃতি পুরস্কার, বিবেকানন্দ পদক, কণ্ঠশীলন সম্মাননা পদক, মাইকেল মধুসূদন সাহিত্য পদক, স্বরগম সংগীত একাডেমী গুণীজন সম্মাননা, জীবনানন্দ স্মৃতি সম্মাননা, বিপ্রতীপ ছোটকাগজ সম্বর্ধনা, দেশজ মেলা সম্বর্ধনা, বৈশাখী মেলা সম্বর্ধনা, কেশবপুর বইমেলা সম্মাননা, কপোতাক্ষ সাহিত্য পরিষদ সম্মাননা পদক, কাদামাটি সাহিত্য পদক, আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি পুরস্কার।
ভারত থেকে পেয়েছেন-ফেডারেশন হল সোসাইটি সম্মাননা, তিন বাংলা কবি সম্মেলন সম্মাননা, কবি অমিয় চক্রবর্তী পুরস্কার এবং নজরুল স্মারক সম্মাননা।
খসরু পারভেজের ৬৩তম জন্মদিন উপলক্ষে এবারের একুশে বইমেলায় তাঁর কাব্যগ্রন্থ: ‘পৃথিবী জোড়া প্রেমের কবিতা’, ‘হৃদপুরাণ’ প্রবন্ধ-গবেষণা: ‘জানা অজানা মধুসূদন’, ‘বাঙালির বিষ্ময় মেঘনাদবধ কাব্য’ জীবনী গ্রন্থমালা: মাইকেল মধুসূদন দত্ত, শিল্পী এস এম সুলতান এবং মধুসূদন বিচিত্র অনুষঙ্গ: সম্পাদনা ‘আরো এক বিপন্ন বিষ্ময়’ প্রকাশিত হয়েছে। প্রতি বছর মধুসূদন গবেষক কবি খসরু পারভেজ-এর জন্মদিন পালিত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।