1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
চুকনগরের কাঁঠালতলায় বইমেলা, চিত্রাঙ্কন, কুইজ, সঙ্গীত প্রতিযোগিতা ও কবিতা পাঠের আসর - Khulnar Khabor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত ৫০ কোটির কয়রা-কাশিরহাটখোলা সড়কে ধস: কাজ শেষ হতে না হতেই বেহাল দশা যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে হাজতির মৃত্যু খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

চুকনগরের কাঁঠালতলায় বইমেলা, চিত্রাঙ্কন, কুইজ, সঙ্গীত প্রতিযোগিতা ও কবিতা পাঠের আসর

  • প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৬ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর || কেশবপুর উপজেলা সংলগ্ন চুকনগরের কাঁঠালতলায় বইমেলা, চিত্রাঙ্কন, কুইজ, সঙ্গীত প্রতিযোগিতা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। “সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার” জ্ঞান হোক সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুকনগরের কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃহস্পতি, শুক্র ও শণিবার তিন দিন ব্যাপী ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রয়াত শিক্ষকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শণিবার (১৫ ফেব্রুয়ারী-২৫) সকাল থেকে সারাদিন ব্যাপী ঐতিহ্যবাহী কাঁঠালতলায় পৃথিবীর পাঠশালার আয়োজনে, শেখ রবিউল ইসলাম রবির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, “কৃষ্টিবন্ধন”, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও প্রফেসর ড. সবুজ শামীম আহসান।

ডুমুরিয়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক (দেশটাকে ভালবেসে বিটিভি), আবৃতিকার বাংলাদেশ বেতার, খুলনা, কবি শেখ আমজাদ হোসেন (দাদাভাই) সভাপতিত্ব করেন।
কাঁঠালতলা সাত রং সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ও কাঁঠালতলা ষড় ঋতু সাহিত্য পরিষদের সভাপতি ডাঃ কাদেরুজ্জামান ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শিক্ষক মাহাবুর আলম-এর সঞ্চালনায় তিন দিন ব্যাপী অনুষ্ঠানের শণিবার সমাপনী দিনে বিশেষ অতিথি ছিলেন, ভবদহ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোতালেব, প্রাক্তন শিক্ষক গাজী মোতাহার হোসেন, সাহিত্যিক সন্তোষ দত্ত, “কৃষ্টিবন্ধন”, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও কবি এম এ কাশেম অমিয়।
নাটক, কবিতা পাঠ ও গান পরিবেশ করেন, ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান খান এ রহমত, লেফটেন্যান্ট মশিউর রহমান, ষড়ঋতু সাহিত্য পরিষদের সাধারণ সস্পাদক ও অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্জ্ব আলী আহম্মদ, হাড়িয়াঘোপ আলোর পথে সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি বলাই দেবনাথ, সাংবাদিক কৃষ্ণপদ দাস, নাট্যকর জাহাঙ্গীর হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, কবি ও সাহিত্যিক হোসেন আলী, অভিনেতা নারায়ন চন্দ্র দে, কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সরস্বতী রায়, কবি, সাহিত্যিক, নাট্যকর ডাঃ নিখিল চন্দ্র দত্ত, কবি ও সাহিত্যিক আলমগীর হোসেন হিমেল, ডাঃ মকবুল হোসেন, কবি নজর উদ্দিন সানা, গায়ক অরূপ ব্রহ্ম, সাখাওয়াত হোসেন, আব্দুর রশিদ খোকন, টুকু, ছাত্র-ছাত্রীদের মধ্যে ইলিয়াছ হোসেন, আয়শা রহমান আরিশা, আনিশা সুলতানা, মোস্তাকিনসহ পঞ্চাশোর্ধ কবি, সাহিত্য, লেখক, নাট্যকর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সর্বশেষ অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।