1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফুলতলায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ির মালিক দম্পতিকে ছুরিকাঘাত - Khulnar Khabor
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি দৌলতপুরে যুবদল নেতা রাসু হত্যা ; ইসমাইল আটক কেশবপুরে সমাজে পিছিয়ে পড়া শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে এমপি’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ খুলনা মফস্বল প্রেসক্লাব সভাপতি”শাহীন”জেলা পর্যায় পুরস্কৃত হওয়ায় সংগঠনের পক্ষ্য থেকে অভিনন্দন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের বিতর্কিত কমিটি, তদন্তে শ্রম দপ্তর মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নিম্নমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুকুতে শিশুরা কেশবপুরে হত দরিদ্র মহিলাদের মাঝে ৫০টি ছাগল বিতরণ করেন এমপি মোক্তার আলী ঝিকরগাছায় সেবা’র উদ্যোগে ৭০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ শহীদ মিনারে রাকিব খুন: তদন্তে এলো চাঞ্চল্যকর তথ্য মোল্লাহাটে ভিজিএফের চাল বিতরণে ওজনে কম দেওয়ার অনিয়মের অভিযোগ কেশবপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফকিরহাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত তেরখাদায় বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রতিনিধিদের মাঝে ইফতার ( খেজুর ) বিতরণ তেরখাদায় আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত খুলনার দৌলতপুরে যুবদল নেতা রাসিকুল আনাম রাসুকে গুলি করে হত্যা যশোর জেলা পরিষদের প্রশাসক হলেন দেলোয়ার হোসেন খোকন যশোরে রিকশাচালককে হত্যা করে রিকশা ছিনতাই পবিত্র লাইলাতুল কদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক মহিমান্বিত রাত

ফুলতলায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ির মালিক দম্পতিকে ছুরিকাঘাত

  • প্রকাশিত : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||গভীর রাতে চাঁদার দাবিতে নির্মাণাধীন বাড়ির মালিক হাফেজ আশরাফুল (৫২) ও তার স্ত্রী রহিমা বেগম (৪০) কে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাতে ফুলতলার আলকা সরদার পাড়ায়।

আহতদ্বয়ের পারিবারিক সূত্র জানায়, হাফেজ আশরাফুল আলকা সরদারপাড়া এলাকায় জাকির হোসেন মোহন ফকিরের নিকট থেকে ৮ শতাংশ জমি কিনে সুউচ্চ প্রাচীর নির্মাণ ও বহুতল ভবনের কাজ শুরু করেন।

পার্শ্ববর্তী মৃত আঃ গফ্ফার সরদারের পুত্র বাদল সরদার (৩০) বিভিন্ন সময়ে সহযোগিতার কথা বলে টাকা নেয়। তারই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ২টার দিকে প্রাচীর টপকে ৪ যুবক আশরাফুলের নিকট টাকার দাবি করে।

কিন্তু দাবিকৃত টাকা না পেয়ে আশরাফুলকে ছুরিকাঘাত করে। তাকে রক্ষায় এগিয়ে এলে তার স্ত্রী রহিমা বেগমকেও ছুরিকাঘাতে জখম করে। তাদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এলে এলাকাবাসীর সহযোগিতায় জিজ্ঞাসাবাদের জন্য বাদলকে থানায় নিয়ে আসে।

এদিকে গুরুতর জখম হাফেজ আশরাফুল ও তার স্ত্রী রহিমা বেগমকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে আশরাফুলের আত্মীয় জাকির হোসেন মোহন জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।