1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  - Khulnar Khabor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত ৫০ কোটির কয়রা-কাশিরহাটখোলা সড়কে ধস: কাজ শেষ হতে না হতেই বেহাল দশা যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে হাজতির মৃত্যু খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

লোহাগড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

  • প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭১ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার ( ৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় পঙ্গু হাসপাতাল, যশোরের সৌজন্যে এবং হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের সহযোগিতায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মিঠুন মৈত্র, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ক্যাম্পে লোহাগড়া অঞ্চলের তিন শতাধিক অসুস্থ হতদরিদ্র নারী-পুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

যশোর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অর্থোপ্যাডিক সার্জন ও পঙ্গু হাসপাতাল যশোরের প্রতিষ্ঠাতা অধ্যাপক  ডা: এ এইচ এম আব্দুর রউফ এর পরিচালনায় ঢাকা পঙ্গু হাসপাতালের আবাসিক সার্জন ডা: পার্থ প্রতিম চক্রবর্তী,  যশোর পঙ্গু হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মোস্তফা মুনতাসির মামুন, ডা: প্রদীপ চন্দ্র সূত্রধর, ডা: শান্তনু চক্রবর্তী, ডা: মো. মেহেদী হাসান রুবেল উপস্থিত থেকে ক্যাম্পে আগত রোগী দেখেন এবং চিকিৎসাপত্র দেন।

দিনব্যাপী আয়োজিত অর্থোপেডিক মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আগত মল্লিকপুর গ্রামের অশীতিপর বৃদ্ধা নূরজাহান বেগম (৭১), লোহাগড়ার  নাসরিন জামান (৩০), অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো: মুরাদ হাসান (৪৭) বলেন, ‘এ ধরনের আয়োজনে এলাকাবাসী উপকৃত হয়েছেন এবং আগামীতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন এ ধরনের আয়োজন করতে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। ডা. আব্দুর রউফ স্যার অর্থোপেডিক্স চিকিৎসায় বাংলাদেশের অন্যতম। এধরণের সেবা মুলক কাজ আগামিতেও অব্যহত থাকবে।লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র -ছাত্রীরা ভলেন্টিয়ার হিসাবে কাজ করেছে এজন্য তাদেরকে আমার এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানায়।

অধ্যাপক ডা. আব্দুর রউফ বলেন, আমি নড়াইলে চাকরি করেছি। নড়াইলের অনেক রুগী আমার হাসপাতালে চিকিৎসা নিতে যায়। আমার নিজের কাছে মনে হলো নড়াইলবাসীকে আমারও কিছু দেওয়ার প্রয়োজন আছে সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমি নড়াইলে বিনামূল্যে এ চিকিৎসা সেবা দিতে এসেছি। প্রতি মাসে একবার না হলেও বছরে একবার নড়াইলে এসে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন করবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।