1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
১৬ বছরের দু:শাসন, সন্ত্রাস,চাঁদাবাজিতে ধ্বংস হয়ে গেছে রূপসা-ভৈরব তীরের চিরচেনা শিল্প নগরী - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৬ বছরের দু:শাসন, সন্ত্রাস,চাঁদাবাজিতে ধ্বংস হয়ে গেছে রূপসা-ভৈরব তীরের চিরচেনা শিল্প নগরী

  • প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮০ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি।। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ফ্যাসিস্ট সরকার কর্তৃক বন্ধকৃত ২৫টি পাটকল রাষ্ট্রিয়ভাবে চালু, খালিশপুর জুট মিলস্, দৌলতপুর জুট মিলসসহ ৫টি পাটকলের সকল শ্রমিকদের বকেয়া পরিশোধ, লীজ প্রথা বাতিল, খুলনা ৩৩০ মে. ও. নুতন বিদ্যুৎ ইউনিটটি সার্বক্ষণিক চালুর দাবিতে শ্রমিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার খুলনার শিল্পকারখানা বন্ধ করে শিল্পাঞ্চলকে ধ্বংস করেছে।

শেখ হাসিনা ও আওয়ামী লীগের লুটপাটের অংশ হিসেবে এদেশের শিল্পকে ধ্বংস করেছে। হাজার হাজার শ্রমিক বেকার হলেও তারা তাদের ন্যায্য মজুরি পায়নি। হাজার হাজার শ্রমিক অর্থাভাবে বিনাচিকিৎসায় মারা গেছেন। কেউ এলাকা ত্যাগ করে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এক সময়ে খুলনার নাম উঠলেই আরেকটি শব্দ যুক্ত হতো, সেটি হলো শিল্পনগরী খুলনা। কিন্তু সেই শিল্পনগরী এখন বিরানভূমিতে পরিণত হয়েছে।
বিগত ১৬ বছরের দু:শাসন, সন্ত্রাস, চাঁদাবাজিতে ধ্বংস হয়ে গেছে রূপসা-ভৈরব তীরের চিরচেনা শিল্প নগরী। যেখানে ২৪ ঘণ্টা শ্রমিক-কর্মচারীর কোলাহলে মুখর থাকত। আজ সেই সব জায়গায় সুনসান নীরবতা। সরকারের ভ্রান্তনীতি, অনিয়ম, দু:শাসন, সীমাহীন লুটপাটের প্রতিচ্ছবি যেন এটি। শুধু রাষ্ট্রায়ত্ত শিল্পই নয়, ধ্বংস হয়ে গেছে বেসরকারি ব্যবস্থায় গড়ে উঠা শিল্প প্রতিষ্ঠানগুলো।বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করলে শিল্পাঞ্চলকে পুর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে।

শ্রমিকদলের খালিশপুর শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক আবু দাউস দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলের শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন, মহানগর আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, মো. মজিবুর রহমান, শ্রমিক নেতা আবুল কালাম জিয়া, শেখ সাদী প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।