1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনার আর কোথাও ভাঙচুর হলে,এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

খুলনার আর কোথাও ভাঙচুর হলে,এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’

  • প্রকাশিত : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৪ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনায় ‘শেখ বাড়ি’ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় একটি বিবৃতি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা শাখা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, খুলনার দুর্নীতির আখড়াখ্যাত ‘শেখ বাড়ি’ ছাত্র-জনতা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। শেখ পরিবারের বাইরে বিভিন্ন স্থানে ভাঙচুর ও সহিংসতা পরিকল্পনা চলছে- যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সব সহিংসতা থেকে ছাত্র-জনতাকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জহিরুল তানভীর এই বিবৃতি তার সামাজিক যোগাযোগমাধ্যম আইডিতে শেয়ার করেছেন। তিনি বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তার ফেসবুক টাইমলাইনে এ বিবৃতি পোস্ট করেন।

বিবৃতিতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, খুলনার সব সহযোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, ৫ ফেব্রুয়ারি খুলনার দুর্নীতির আখড়াখ্যাত ‘শেখ বাড়ি’ ছাত্র-জনতা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। খুলনাতে আওয়ামী লীগের দুর্নীতির আইকনে পরিণত হয়েছিল শেখ বাড়ি। এজন্যই তা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

এতে বলা হয়, এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে ভাঙচুর ও সহিংসতার পরিকল্পনা চলছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সব প্রকার সহিংসতা থেকে ছাত্র-জনতাকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। এরপর খুলনার কোথাও কোনও ভাঙচুর বা সহিংসতা করার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা এর কোনও দায়ভার গ্রহণ করবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী জহিরুল তানভীর বলেন, শেখ পরিবারের সম্পত্তি মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে শেখ পরিবারের বাইরে বিভিন্ন স্থানে হামলা ও সহিংসতার দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেবে না।

তিনি দিঘলিয়ায় শেখ হাসিনার পৈতৃক জমিতে বুধবার রাতে ভাঙচুরের বিষয়ে বলেন, দীর্ঘদিনের ক্ষোভ থেকে স্থানীয় ছাত্র-জনতা সেখানে ভাঙচুর করছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।