1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
"এই দেশ কে চালাবে" তার সিদ্ধান্ত আসতো ভারত থেকে - আব্দুস সালাম - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত

“এই দেশ কে চালাবে” তার সিদ্ধান্ত আসতো ভারত থেকে – আব্দুস সালাম

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬২ বার শেয়ার হয়েছে

মোঃ মাহাতাবুর রহমান ||‘আমার দেশ আমার অধিকার’ এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান শেখ সাখাওয়াত তানজীনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমেদের সঞ্চালনায় উক্ত নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সমাবেশে আরো উপস্থিত ছিলেন ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম রিপন, কৃষক দলের সাবেক সহ দপ্তর সম্পাদক শেখ সাদী, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও ডিইএব ঢাকা জেলার আহবায়ক প্রকৌশলী এইচ এম আমিনুর রহমান আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, এই দেশ কারা চালাবে তার সিদ্ধান্ত আসতো ভারত থেকে। দীর্ঘ ১৫ বছর যাবত বিএনপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। অসংখ্য নেতা-কর্মীর মৃত্যু, ইলিয়াস আলী সহ অসংখ্য মানুষকে গুম করে হাসিনা সরকার চেয়েছিলো ক্ষমতা চিরস্থায়ী করতে। একটা ভোটের অধিকার পাবার অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার। শেখ হাসিনা বলেছিল,ভোট চান নাকি উন্নয়ন চান?। তিনি বলতেন, তারেক এসে দেশ চালাবে সেজন্য ভোট দেবো?

এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন,হাসিনা আবার ফিরে আসার ষড়যন্ত্র করছেন। ভারতের অজ্ঞাত স্থানে বসে নানাবিধ দেশবিরোধী ছক কষছেন। ৬ মাস পার হলেও অদ্যাবধি ফ্যাসিস্ট সরকারের বিচার করা হচ্ছে না। হাজার হাজার কোটি টাকা লুটপাট কারীদের সবাইকে এখনো ধরা হয়নি। তা নাকরে উল্টো জনগণের ওপরে কর চাপানোর প্রতিবাদ জানিয়ে তিনি প্রশ্ন করেন, আপনাদের ট্যাক্স বসানোর দায়িত্ব কে দিয়েছে? দয়াকরে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিবেন না।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।