1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কালিগঞ্জের কৃষ্ণনগর পল্লীতে অজ্ঞান পার্টির ২ নারী সদস্য আটক - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জের কৃষ্ণনগর পল্লীতে অজ্ঞান পার্টির ২ নারী সদস্য আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৫ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান (সাদ),স্টাফ রিপোর্টার || সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর পল্লীতে অজ্ঞান পার্টির দুই মহিলা সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর গ্রামে হাবিবুর রহমানের বাড়িতে খাবারের সাথে চেতনাশক ঔষধ মিশানোর সময় হাতেনাতে তাদেরকে আটক করে বাড়ির মালিক হাবিবুর রহমানের স্ত্রী শাহানারা খাতুন।

আটককৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের বাবুর স্ত্রী রাবেয়া খাতুন (৩০) ও শরিফুল ইসলামের মেয়ে ইতি (১৫)।

হাবিবের স্ত্রী শাহানারা খাতুন বলেন, আটককৃত রাবেয়া ও ইতি তাদের বাড়িতে প্রবেশ করে একজন থ্রি পিস দেখানোর কথা বলে এবং অন্যজন ওয়াশরুমে যাওয়ার কথা বলে রান্না ঘরে প্রবেশ করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে রান্না ঘরে প্রবেশ করে রান্না করে রাখা ভাত-তরকারিতে সাদা গুড়া জাতীয় কিছু মিশ্রণ করা হয়েছে এমনটি দেখতে পায় এবং সাথে সাথে তাদেরকে আটক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেন।

অজ্ঞান পাটির সদস্য আটকের খবর পেয়ে উপজেলার মৌতলা গ্রামের শেখ মনিরুল ইসলাম কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে আসে এবং গত শনিবার এই দুইজন থ্রি পিস বিক্রির কথা বলে হাবিবুর রহমানের বাড়ির অনুরুপ ভাবে খাদ্যেতে চেতনানাশক ঔষধ দিয়ে তাকে এবং তার স্ত্রী সনিয়া খাতুন, মেয়ে মিম (১৪), শিশু ছেলে ইভান (২) কে অচেতন করে রাতে স্বর্ণালংকার সহ ৩-৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।আটক রাবেয়া ও ইতিকে কালিগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।