1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাতক্ষীরার কালিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুল শিক্ষককে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরার কালিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুল শিক্ষককে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম

  • প্রকাশিত : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৮২ বার শেয়ার হয়েছে

এস,এম তাজুল হাসান সাদ,বিশেষ প্রতিনিধি || সাতক্ষীরা জেলার কালিগঞ্জের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেখ আরিফুজ্জামান রাজু (৩২) নামে এক স্কুল শিক্ষককে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখমের অভিযোগ উঠেছে। সন্ত্রাসী হামলায় আহত স্কুল শিক্ষক শেখ আরিফুজ্জামান রাজু উপজেলার কুশলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের শেখ আব্দুর রহমানের ছেলে ও উপজেলার তারালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।আহত স্কুল শিক্ষক বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় আহত স্কুল শিক্ষকের পিতা বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন।এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার মহৎপুর গ্রামের মৃত খাঁন দিলদারের ছেলে খাঁন ইসহাক আলীর সাথে একই গ্রামের শেখ আব্দুর রহমান এর পূর্ববিরোধ ছিল। এর সূত্র ধরে বিভিন্ন সময়ে খাঁন ইসহাক আলী ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতো। একপর্যায়ে ১৬ জানুয়ারী রাত ৮টার দিকে বাড়ি ফেরার সময় খাঁন ইসহাক আলী, তার স্ত্রী সাবিরা বেগম ওরফে পুটি (৫০), ছেলে খাঁন সাব্বির হোসেন কবির (৩২)সহ অজ্ঞাতনামা ৩থেকে ৪জনকে বাড়ি ১শ’ গজ দূরত্বে অন্যের মালিকানাধীন পুকুরের পানি মেশিনের সাহায্যে উত্তলোন করতে দেখেন শিক্ষক শেখ আরিফুজ্জামান রাজু। পুকুরের পানি উত্তলোনের মাধ্যমে অন্যের পুকুরের পানি শুকিয়ে ফেলার কারণ জানতে চান এবং পুকুরের পানি শুকালে এলাকাবাসীর গোসলসহ নানাবিধ ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হবে বলে জানালে খাঁন ইসহাক আলী গং অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।

বিরোধ এড়ানোর জন্য স্কুল শিক্ষক ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তাকে হাঁতুড়ি, লোহার রড, বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে এবং ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে তারা। এ সময় তারা ওই শিক্ষকের পাঞ্জাবির পকেটে থাকা ৭হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়।  স্কুল শিক্ষকের চিৎকারে লোকজন সেখানে পৌছালে হামলাকারীরা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত স্কুল শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত স্কুল শিক্ষকের পিতা শেখ আব্দুর রহমান হামলাকারী খাঁন ইসহাক আলীসহ ৩জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামি করে শুক্রবার রাতে থানায় এজাহার দাখিল করেছেন বলে নিশ্চিত করেছেন। তবে আসামিরা প্রভাবশালী হওয়ায় ন্যায়বিচার পাওয়া নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।