1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরের মঙ্গলকোটে সাড়ম্বরে সাথে দুইদিন ব্যাপী বড়দিন উদযাপিত - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু 

কেশবপুরের মঙ্গলকোটে সাড়ম্বরে সাথে দুইদিন ব্যাপী বড়দিন উদযাপিত

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৭ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের পাথরা ও বড়েঙ্গা এই দুটি গ্রামে খ্রিস্টীয় মন্ডলের আয়োজনে সাড়ম্বরে সাথে দুইদিন ব্যাপী বড়দিন উদযাপিত হয়েছে। বড়েঙ্গা শালোম এজি চার্চ থেকে সুদেব সরকার জানান, আমরা ২৪ তারিখ রাত হতে ২৫ তারিখ পর্যন্ত বড়দিন পালন করি। পাথরা (ছোট পাথরা) থেকে অসীম সরকার জানান, আমাদের অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে (২৬ ডিসেম্বর-২৪) শেষ হয়েছে।

পাপকে ঘৃণা করো-পাপীকে নয়, ঘৃণা নয় ভালোবাসো সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতির্ময়’ আহ্বান জানিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে এবং নানা আয়োজনে উদযাপিত হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন।

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাইবেল পাঠ, কেক কাটা, প্রার্থনা, আলোচনা সভা, আনন্দ-উৎসব, বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, প্রীতিভোজ, ধর্মীয় গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যিশু খ্রিস্টের জন্মদিন ‘শুভ বড়দিন’ দুইদিন ব্যাপী নানা আয়োজনে উদযাপন করলো মঙ্গলকোটের খ্রিস্টান সম্প্রদায়রা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের মতে মানুষের মনের রাজা যিশুখ্রিস্ট এদিন আসেন জগৎ-সংসারে।

মানবতার কল্যাণে যিশু খ্রিস্টের শান্তির বাণী মানুষের অন্তরে অন্তরে যেন ছড়িয়ে যায় সে প্রার্থনা করেছেন অনুসারীরা। ক্রিসমাস ট্রি আর বর্ণময় বাতি দিয়ে উদ্ভাসিত করা হয় সর্বত্র। সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর পৃথিবীতে আগমনের উপলক্ষ দিবসটি উদযাপিত করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

ছোট পাথরা গ্রামের অসীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখে, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বাইবেল পাঠ করেন বিকাশ সরকার। অনুষ্ঠানে তরঙ্গ সঙ্গীত একাডেমীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।