1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত

গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৯ বার শেয়ার হয়েছে

সুমাইয়া ইসলাম,খুলনা || ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ সচিবালয় ৭ নম্বর ভবন । দিবাগত রাত ১টা ৫০ মিনিটের মধ্যে আগুন লাগে ছয় তলায় এবং ফায়ার ব্রিগেডকে ১টা ৫২ মিনিটের দিকে আগুন লাগার খবর দেওয়া হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মীরা আরো জানায় যে,খবর পেয়ে তারা ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান। দীর্ঘ ৬ ঘন্টা পর বৃহস্পতিবার,২৬ শে ডিসেম্বর সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

তিনি আরো জানান,এই ঘটনায় তাদের একজন ফায়ার ফাইটার সাহাদাত বরন করেছেন। উনি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন । উনি একটা পাইপ নিয়ে সচিবালয়ের দিকে আসছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটা ট্রাক তাকে ধাক্কা দেয় এবং সেই মূহুর্তে তাকে হাসপাতালে নিলেও পথে তিনি মৃত্যুবরণ করেন।

তাছাড়া আগুন নেভাতে গিয়ে দুই তিন জন কর্মী সামান্য আহত হয়েছে বলে জানান। তবে তারা এখন সুস্থ আছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে কাজ করে গেছে সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব।

ভবনটিতে রাতভর আগুন জ্বলার কারণে ছয়,সাত,আট ও নয় তলা আগুনে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে । ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর মহাপরিচালকের (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহেদ কামাল সংবাদ সম্মেলন করে বিষয়টি সকলকে জানান। ডিজি আরো জানান যে, আগুন নিয়ন্ত্রণের জন্য তাদের ১৮ টি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিসের বেশ কিছু কর্মীরা ভেতরে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে গিয়েছে। দীর্ঘ পাঁচ ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সচিবালয়ের কক্ষগুলো আবদ্ধ ও গ্লাস লাগানো থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে কিন্তু এক পর্যায়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস।

মোহাম্মদ জাহেদ কামাল আরো বলেন যে, ছয় তলা ও সাত তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাছাড়া বেশিরভাগ তলাও ক্ষতিগ্রস্ত হয়েছে । মূলত বিদ্যুৎ লাইন দিয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার মাধ্যমে।

আগুনের উৎস কোথা থেকে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি তবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক এটা জানান যে , শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তার ধারণা তারপরও সে নিশ্চিত না হয়ে এবং তদন্ত না করে এ বিষয়ে এখনই কিছু বলতে চায় না।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।