1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

কেশবপুরে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৯ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,বিশেষ প্রতিনিধি || “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা ও নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর-২৪) সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক মছিহুর রহমান-এর সভাপতিত্বে ও সেক্রেটারি আফসার উদ্দিন-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ আসাদুজ্জামান, কেশবপুর ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল হানান,সংগঠনের উদ্যোক্তা ও সমাজকর্মী সুফিয়া পারভিন (শিখা),উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমূখ।

অন্যান্যের বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নব-নির্বাচিত সভাপতি রেজাউল করিম,সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান শেখ আবু নাছের,জয়েন্ট সেক্রেটারী আব্দুর রহমান,ডিরেক্টর এনামুল হক,’কালব’ লিমিটেডের উপজেলা ব্যবস্থাপনা শওকত হোসেন, সাধারণ সদস্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন,এস এম শাহজাহান,হাফিজুর রহমান, মোস্তফা কামাল লিটন, সাইফুজ্জামান, আবু শাহিন, আফজাল হোসেন,আহসানুল কবির,প্রশান্ত পাইন প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের নেতৃবৃন্দকে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা প্রদান করেন।

অনুষ্ঠানে সমিতির সদস্য শিক্ষকদের মেধাবী সন্তানদের পুরস্কার দেওয়া হয় এবং সমিতির সদস্যদের মধ্যে লেনদেন ভালো সদস্যকে পুরুষকার দেয়া হয়।

উল্লেখ্য,গত শুক্রবার বিকেলে পৌর শহরের সংগঠনের কার্যালয়ে ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে সকলেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন-চেয়ারম্যান রেজাউল ইসলাম,ভাইস চেয়ারম্যান শেখ আবু নাছের,সেক্রেটারি কামাল উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহমান,ট্রেজারার একরামুল আলম ও ডিরেক্টর এনামুল হক।নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে নতুন নেতৃবৃন্দের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। সংগঠনের বিদায়ী চেয়ারম্যান সহকারী অধ্যাপক মছিহুর রহমানের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের বিদায়ী সেক্রেটারি আফসার উদ্দীন। নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান,কালব’র কেশবপুর শাখার ব্যবস্থাপক শওকত হোসেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।